চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রীতিলতার জন্য কবীর সুমনের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২০
বিনোদন
A A

গানে গানে নির্মম সত্য বলে বেড়ানো এক ফেরিওয়ালার নাম কবীর সুমন। বাংলা ভাষাভাষি মানুষ মাত্রই জানেন শিল্পী কবীর সুমনের মানে কী! বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তী এই শিল্পী এবার গাইলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী শহীদ প্রীতিলতার জন্য।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্র ‘প্রীতিলতা’র জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী’। গানটি নতুন করে গাইছেন কবীর সুমন।

ভারতের বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস গানটির রচনা ও সুর করেন। তবে কেউ কেউ মনে করেন গানটি মুকুন্দ দাসের। লতা মুঙ্গেশকরের কণ্ঠে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুভাষচন্দ্র’ চলচ্চিত্রে এই গানটি প্রথম ব্যবহার হয়েছিল। এরপর অনেক শিল্পীই এই গানটি করেছেন। তবে কবীর সুমন প্রথমবারের মতো গাইছেন।

গানটি গাওয়া প্রসঙ্গে এক ভিডিও বার্তায় কবীর সুমন বলেন, ‘কিছু দিন আগে বাংলাদেশ থেকে রাশিদ পলাশ আমাকে ফোন করেন এবং জানান যে তারা কয়েকজন মিলে শহীদ প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন। আমাকে একটি গান করতে বলেন। আমি প্রীতিলতা চলচ্চিত্রের জন্য গানটি স্বকণ্ঠে গেয়ে দিবো। আমাকে এই গানটির জন্য স্মরণ করায় গর্ববোধ করছি। টিম প্রীতিলতা নামে যে সংগঠনটি এই মুভিটা করছে আমি এখন থেকে টিম প্রীতিলতারই একজন সদস্য। আমি প্রাণখুলে চাই ছবিটা সার্থক হোক। লোকে ছবিটা দেখুক।’

প্রীতিলতা চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন পরীমনি। অন্যান্য চরিত্রের শিল্পী নির্বাচন প্রক্রিয়া চলছে। ছবিটির কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল।

ইউফরসির ব্যানারে আগামি ১ নভেম্বর থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে। ঢাকার অংশ শেষ করে চট্টগ্রামে এই ছবির শুটিং হবে বলে জানান নির্মাতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবীর সুমনগোলাম রাব্বানীপরীমনিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT