চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ১ হাজার কোটি টাকার প্রণোদনা চান প্রবাসীরা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:০৪ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

প্রধানমন্ত্রী ঘোষিত করোনাভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় পাঁচটি প্যাকেজে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণায় প্রবাসীদের সহযোগিতা বিষয়ে কোন কথা উল্লেখ না থাকায় আশাহত হয়েছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি।

এমনটাই জানিয়েছেন প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠনগুলোর নেতৃবৃন্দ। তারা বলেন প্রবাসীদের পাঠানো টাকায় দেশের অর্থনীতির চাকা সচল রাখে। সেই পরিবারগুলো কিভাবে চলবে, করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চাকরি হারানো বাংলাদেশিদের সহযোগিতার বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় এমনটি জানিয়েছেন নেতৃবৃন্দ। প্রবাসের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন, অনতিবিলম্বে প্রবাসীদের সহযোগিতায় ১ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা, প্রতিটি জেলা-উপজেলায় প্রবাসীদের তালিকা তৈরি করে এসব পরিবারের হাতে প্রণোদনার অর্থ পৌঁছে দিতে ও বাস্তবায়ন চান বাংলাদেশ সরকারের বাস্তবসম্মত এবং দ্রুত পদক্ষেপ।

এই সময় যদি প্রবাসীদের সহযোগিতা করা না হয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রেমিটেন্সের বৈদেশিক মুদ্রা দিয়ে রপ্তানি আয়ের ঘাটতি মেটানোর যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের অর্থমন্ত্রী তা বুমেরাং হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেদ্দা শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির প্রায় ২৫ বছর যাবত কাজ করছেন মরুময় এই দেশটিতে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনের পক্ষ বিভিন্ন সহযোগিতা করে আসলেও দেশে ফেলে আসা প্রবাসীর পরিবারগুলো কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, আমরা প্রবাসীরা দেশের জন্য রাত দিন পরিশ্রম করলেও মহামারীর এসময়ে প্রধানমন্ত্রী আমাদের পাশে দাঁড়াবেন এবং প্রণোদনা প্যাকেজ থেকে এক হাজার কোটি টাকা প্রবাসীদের সহযোগিতায় বরাদ্দ দেবেন বলে আশা করেন।

বিশ্বময় মহামারী আকার ধারণ করা কারোনা ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন মানুষ। প্রতিটি দেশই হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

মহামারী করোনাভাইরাসের কারণে এইসব দেশে এ পর্যন্ত ৬০ জনের অধিক প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের সংখ্যা নিরূপণ করা না গেলেও আশঙ্কা করা হচ্ছে এর সংখ্যা হবে কয়েক হাজার। করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নআয়ের প্রবাসী বাংলাদেশিরা তাদের মধ্যে বেশিরভাগ প্রবাসী কাজ করে থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। নানা সমস্যায় জর্জরিত এসব প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে অর্জিত আয়ের শতভাগই রেমিটেন্স এর মাধ্যমে প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করে আসলেও ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের এসব দেশে প্রায় সবকিছু বন্ধ।

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: রানী এলিজাবেথের বিরল টেলিভিশন ভাষণ

পরবর্তী

করোনাভাইরাস: ৪ বছর বয়সী বাঘ নাদিয়া আক্রান্ত

পরবর্তী

করোনাভাইরাস: ৪ বছর বয়সী বাঘ নাদিয়া আক্রান্ত

করোনাভাইরাস

করোনাভাইরাস: বরিস জনসন হাসপাতালে

সর্বশেষ

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT