চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: স্বাস্থ্যকর্মীদের জন্য হোটেল চেয়েছে স্বাস্থ্য অধিদফতর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ১৯টি অভিজাত হোটেলের ৫৮০টি কক্ষ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ১২ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জন্য উত্তরার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে ২১০টি, মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য ৮টি হোটেলে (হোটেল অবকাশ, হোটেল জাকারিয়া, হোটেল রেনেসাঁ, ঢাকা রিজেন্সি, হোটেল অ্যান্ড রিসোর্ট রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল অ্যান্ড রিসোর্ট ওলা মেরিডিয়ান) ১১০ থেকে ১২০টি, লালকুঠি বাজারের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য তিনটি হোটেলে (গ্র্যান্ড প্রিন্স হোটেল, শ্যামলী ও হোটেল ড্রিমল্যান্ড) ৭০ থেকে ৮০টি, বাবুবাজারের মহানগর জেনারেল হাসপাতালের জন্য তিনটি হোটেলে (রাজমণি ঈশা খাঁ, ফারস হোটেল ও হোটেল ৭১) ৮০ থেকে ১০০ ও কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের জন্য তিনটি হোটেলে (হোটেল সাগরিকা, হোটেল গ্র্যান্ড সার্কেল ইন ও হোটেল শালিমার) ৬০ থেকে ৭০টি কক্ষ প্রয়োজন।

এছাড়াও উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবায় জড়িত চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্টাফরা বর্তমানে উত্তরার হোটেল মেফোলিফ ও হোটেল মিলিনাতে অবস্থান করছেন বলে জানা গেছে।

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় এক লাখ ১৯ হাজার ৭৮৫ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। রোববার এ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে পরে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদফতরস্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমন সময় যেনো আর ফিরে না আসে

পরবর্তী

পর্তুগাল সতীর্থদের বোনাসের অর্ধেক দিতে বলেছেন রোনালদো

পরবর্তী

পর্তুগাল সতীর্থদের বোনাসের অর্ধেক দিতে বলেছেন রোনালদো

লকডাউনের কবলে অর্ধশত নারী শ্রমিকের পাশে সালমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT