চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস সংকটে শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রাখুন: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ১৫, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস এর এই দুঃসময়ে সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগত।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন: ফুল ফল ফসল হাসি আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সূবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ।

সোমবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: নানা সীমাবদ্ধতা নিয়েও এই মহামারি থেকে রক্ষা পেতে দিনরাত সরকার কাজ করে যাচ্ছে। বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতন না হই, তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাঁপ দেওয়ার শামিল। নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ। তাই সবার সচেতন হওয়া জরুরী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: নিত্যদিনের শোকবার্তায় জাতি উদ্বেগাকুল। এরইমধ্যে কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে ঘোরাফেরা করছেন। করোনার লক্ষণ স্পষ্ট হলে তারা দিব্বি ঘুরে-বেড়ান, পরীক্ষা করান না। এতে যা ক্ষতি করার তা করেই ফেলেছে। ছড়িয়ে ফেলেছে সংক্রমণ।

তিনি বলেন: একজন থেকে শতজন আক্রান্ত। এত মৃত্যু, এত সংক্রমণ তারপরও কী আমাদের বোধগম্য হবে না। তারপরও কী আমরা সাবধান হব না। উচ্চ আদালতেও ভিড় এড়াতে নির্দেশনা দিতে হচ্ছে। তবুও আমাদের বোধশক্তি কাজ করছে না।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন: করোনা সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নতুন সংক্রমণ বা রোগী বৃদ্ধির দিক থেকে আমরা এখন দশম স্থানে। আর আক্রান্তের মোট সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৮তম। তাই, সবাইকে বলি এখনও আপনারা সচেতন হন।

ওবায়দুল কাদের বলেন: এরইমধ্যে জাতীয় পর্যায়ের নেতা মোহম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরানসহ দেশবরেণ্য শিক্ষাবিদ ব্যবসায়ী অন্যান্য পেশার মানুষ এবং সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে।

করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি বলেন: ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত এবং সমন্বিত প্রয়াস। আসুন, আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি, প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করা।

ট্যাগ: ওবায়দুল কাদেরকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দুর্নীতির কারণে মৃত্যুর আহাজারি আর কতো?

পরবর্তী

চিকিৎসা দিতে অনীহায় রোগীর মৃত্যু ফৌজদারি অপরাধ: হাইকোর্ট

পরবর্তী

চিকিৎসা দিতে অনীহায় রোগীর মৃত্যু ফৌজদারি অপরাধ: হাইকোর্ট

করোনাভাইরাস: বাংলাদেশকে ১৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT