চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বাংলাদেশকে ১৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ১৫, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশকে ১৭৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।

আগামী ২০ বছরে যুক্তরাষ্ট্রের এ অর্থ সহায়তা পাবে বাংলাদেশ।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার সোমবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

ইউএসএআইডি ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে আয়োজিত ‘কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং রোগী ব্যবস্থাপনা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মিলার বলেন: এই অর্থ দিয়ে ঢাকার নিম্নআয়ের মানুষ বসবাস করে এমন এলাকায় ১ লাখ গরিব মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মসূচি জোরদার করতে এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির জন্য এই অর্থ ব্যয় করা হবে।

রবার্ট মিলার জানান: কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর যুক্তরাষ্ট্রের সরকার এই মহামারি মোকাবিলায় স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডি-এর মাধ্যমে জরুরি স্বাস্থ্য, মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা কর্মকাণ্ডে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওদের ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিল বিশ্বের ১২০টিরও বেশি দেশে জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সুরক্ষা এবং পরীক্ষাগার, রোগের সার্ভিল্যান্স ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সামর্থ্য বাড়ানোর মাধ্যমে মানুষের জীবন বাঁচাবে।

Reneta

যুক্তরাষ্ট্রের সরকার শুধু ইউএসএআইডি’র মাধ্যমেই বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলা কর্মকাণ্ডে প্রায় ৩৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবাংলাদেশ-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT