চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের একটি ভ্যাকসিন ট্রায়ালের সাফল্য দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কোভিড-১৯-এর চতুর্থ একটি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যবর্তী সময়ে সাফল্য পাওয়া গেছে।

শুক্রবার প্রকাশিত ফলাফলে একক ডোজ প্রয়োগে মানবদেহে শক্ত প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে ভ্যাকসিন আবিষ্কারক প্রতিষ্ঠান জেনসেন।

জনসন অ্যান্ড জনসনের আওতাধীন জেনসেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিনটির নাম এডি২৬.কোভ২.এস, যার একটি ডোজ প্রয়োগ করার পর করোনা উপসর্গ রোধ করতে সক্ষম কিনা তা যাচাই করতেই এই ট্রায়াল চালানো হচ্ছে।

Banglabid

বুধবার তারা চূড়ান্ত ধাপের ট্রায়াল শুরু করে। যেখানে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের প্রায় ২১৫টি গবেষণা কেন্দ্রে ৬০ হাজারের মতো স্বেচ্ছাসেবী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তবে করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রবীণ ব্যক্তিরা এই ভ্যাকসিনের ফলে অল্প বয়সীদের মতো নিরাপদ থাকবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের জন্য এটি বড় পরিসরে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে অন্যতম।

কোভিড-১৯ রোধে অন্য ভ্যাকসিনগুলোর দুই ডোজ দেয়ার দরকার হলেও জেনসেনের ভ্যাকসিনটি এক ডোজ প্রয়োগে কাজ সারার মতো করে তৈরি করা হচ্ছে।

Reneta

নেচার সাময়িকীতে প্রকাশিত প্রিক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, জেনসেনের ভ্যাকসিন সার্স-কোভ-২ আক্রমণের ফলে ফুসফুস ও নাকে জীবাণু সংক্রমণের বিরুদ্ধে পুরোপুরি বা প্রায় পুরোপুরি সুরক্ষা দিয়ে থাকে।

জনসন অ্যান্ড জনসন বলছে যে, তারা বছরের শেষ বা পরবর্তী বছরের শুরুর দিকে তৃতীয় ধাপ ট্রায়ালের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভ্যাকসিনকরোনাভাইরাসজনসন অ্যান্ড জনসনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

পরবর্তী

পদ্মায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ২

পরবর্তী

পদ্মায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ২

বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে ইন্দো-বাংলা মিডিয়া নেটওয়ার্কের স্মরণাঞ্জলি

সর্বশেষ

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT