চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মুম্বাইয়ের তাজ হোটেলের ছয় কর্মী আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
আন্তর্জাতিক
A A

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এ আক্রান্তের তালিকায় এবার যোগ হলো মুম্বাইয়ের তাজ হোটেলের নাম। সেখানকার ছয়জন কর্মী ইতোমেধ্যে কোভিড-১৯ নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

তাজ হোটেলের নিয়ন্ত্রক সংস্থা ইন্ডিয়ান হোটেল কোম্পানি জানায়, দক্ষিণ মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত এই হোটেলের প্রায় ৬ জন কর্মী সংক্রমিত। তবে ঠিক কতজন কর্মী সংক্রমিত, সেটা স্পষ্ট করেনি তারা।

জানা যায়, শহরের অন্যতম এই হোটলে স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সরা এই হোটেলেই এখন রাত্রিযাপন করছেন।

Banglabid

মুম্বাই হাসপাতালের চিকিৎসক গৌতম বানশালি বলেছেন, আমাদের হাসপাতালে তাজ হোটেলের ছ’জন কর্মী সংক্রমিত হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থা এখন স্থিতিশীল এবং ভালো আছেন।

ইন্ডিয়ান হোটেল কোম্পানি সূত্রে জানা গিয়েছে, তাজ হোটেলে এখন অতিথি আপ্যায়ন চলছে না। ন্যূনতম পরিষেবা চালু করতে যে সংখ্যক কর্মী দরকার, তাদের দিয়েই কাজ চলছে।

ভারতের স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪০৯ জন, সুস্থ হয়েছেন ৭৬৪ জন এবং মারা গেছেন ২৭৩ জন।

Reneta

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত কমপক্ষে সাড়ে ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় এক লাখ আট হাজার ৯৬২ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূতাবাসে আটক থাকাকালীন দুই সন্তানের পিতা হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

পরবর্তী

ব্যাংকের ঋণ বিতরণের সীমা বাড়ানো হয়েছে

পরবর্তী

ব্যাংকের ঋণ বিতরণের সীমা বাড়ানো হয়েছে

এক ডজন প্রিয় সিনেমা

সর্বশেষ

২৩ বছর অপেক্ষা? অন্তত এই বিষয়ে চান না শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT