চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মুগদা ও বক্ষব্যাধি হাসপাতালে পিপিই দিলো গাজী গ্রুপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে রাজধানীর দুইটি হাসপাতালে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান গাজী গ্রুপ।

গাজী গ্রুপের চেয়ারম্যান এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সরাসরি তত্ত্বাবধানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এই পিপিইগুলো দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হাসপাতাল এবং জরুরী সেবায় নিয়োজিতদের জন্য এই সকল জীবন রক্ষাকারী সামগ্রী প্রদান করা হবে।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীনের হাতে ৯৫ সেট পিপিই তুলে দেওয়া হয়।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি অন্য সবারও এগিয়ে আসা প্রয়োজন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর উদ্যোগ নিয়ে আমাদের জন্য মানসম্মত পিপিই সরবরাহ করেছেন। তার কাছে আমরা কৃতজ্ঞ। সম্প্রতি সরকার আমাদের হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতিতে সহায়তা করায় গাজী গ্রুপকে ধন্যবাদ। আশা করি সবাই মিলে আমরা কোভিড-১৯ মোকাবিলায় সক্ষম হবো।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে পিপিই বুঝে নেন প্রতিষ্ঠানটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুর রউফ। হাসপাতালটির মেডিসিন ও সার্জারি ইউনিটে ৯০ পিস পূর্ণাঙ্গ পিপিই দেওয়া হয়।

এসময় অধ্যাপক ডা. মো. আবদুর রউফ বলেন, বাংলাদেশে এখন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আমাদের হাসপাতালে আমরা সবসময় শ্বাসকষ্ট, সিওপিডি, অ্যাজমাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকি। এসব রোগের উপসর্গ কোভিড-১৯ আক্রান্তদের মধ্যেও দেখা যায়। আর তাই আমাদের এই হাসপাতাল খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকসহ সব ধরনের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী পিপিই সরবরাহ করেছেন । আমরা আরও জেনেছি, তার উদ্যোগেই দেশে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য প্রথম কোনো বেসরকারি আরটি-পিসিআর (রিভার্স ট্রান্সক্রিপ্ট পলিমারেজ চেইন রিয়্যাকশন) ল্যাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাই আমি ব্যক্তিগতভাবেও তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব, দেশের অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও করোনার এই পরিস্থিতিতে এগিয়ে আসবে।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন, মারা গেছেন ১১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটোরে করোনা নিয়ে মিথ্যা প্রচার করায় স্কুলছাত্র আটক

পরবর্তী

বরিশালে মারা যাওয়া যুবকের ‘করোনা নেগেটিভ’

পরবর্তী

বরিশালে মারা যাওয়া যুবকের ‘করোনা নেগেটিভ’

প্রথম অন্তঃএনডিএফ বিডি জাতীয় ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশীপের ফাইনাল

সর্বশেষ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT