চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আবারও বেড়েছে মৃতের সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

একদিন আগেও করোনাভাইরাসের ২৪ ঘণ্টায় মৃত্যু ছিলো ৪ হাজার ২০০ জন। কিন্তু একদিন পরই দৈনিক মৃত্যুর হার আবারও বেড়ে গেলো। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা মহামারীতে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩১২ জনের।

ওয়ার্ল্ডোমিটার বলছে, একদিন আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা আক্রান্তের হারও বেড়ে গেছে আবার। ১ লাখ ৯৮ হাজার ৫০০ জন থেকে একদিন পরই বেড়ে দাঁড়াল ২ লাখ ৫৫৩ হাজার ৮৪২ জনে।

তবে গত এক সপ্তাহে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ১৪ আগস্ট। সেদিন বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছিলো ২ লাখ ৮৮ হাজার ৬০০ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে, ৬৫ হাজার ২২ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার  ৯৯৯ জন মানুষ। আর ব্রাজিলে ৪৮ হাজার ৬৩৭ জন।

গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের, ব্রাজিলে মারা গেছে ১ হাজার ৩৬৫ জনের এবং ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের।

সারাবিশ্বে এখন ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ২০৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩২৮ জনের।

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৬৬৮ জন মানুষ।

বিশ্ব মহামারী প্রতিরোধে এরই মধ্যে সারাবিশ্বে অসংখ্য ভ্যাকসিন কাজ করছে। তার মধ্যে ৪টি ভ্যাকসিন বর্তমানে মানব দেহে ট্রায়াল পর্বে আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গতকাল সংস্থাটি দেশগুলোকে অনুরোধ করে বলেছে, মহামারী প্রতিরোধে ভ্যাকসিনের ক্ষেত্রে দেশগুলোকে নিজের স্বার্থ থেকে বেরিয়ে আসতে হবে। ভ্যাকসিন জাতীয়তাবাদী আচরণ বন্ধ করে সমগ্র বিশ্বের জন্য ভ্যাকসিন উন্মুক্ত করে দিতে হবে। বিশ্বের কোনো একটি দেশও যদি ভাইরাস থাকে, তাহলে কেউ আমরা নিরাপদ নই। তাই ভাইরাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার ফাইনালে নেইমার-ডি মারিয়াদের পিএসজি

পরবর্তী

শিপ্রার মামলা আমলে নেয়নি কক্সবাজার সদর থানা পুলিশ

পরবর্তী

শিপ্রার মামলা আমলে নেয়নি কক্সবাজার সদর থানা পুলিশ

সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার এপিবিএন'র ৩ সদস্য সাময়িক বরখাস্ত

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT