চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ওষুধের দোকানগুলোকে বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২০
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের উদ্ভূত পরিস্থিতে সন্ধ্যার পর ফার্মেসি ব্যতীত বন্ধ থাকছে সবকিছুই। প্রায় সর্বত্র অঘোষিত লকডাউন চলতে থাকা ওষুধের দোকানগুলো ঘিরে ডাকাতি-ছিনতাইয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ওষুধের দোকানগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এক ভিডিও বার্তায় বিষয়টি জানান।

তিনি বলেন, করোনা সংক্রমণের উদ্ভূত পরিস্থিতে অপরাধের প্রকৃতিগত কিছু পরিবর্তন এসেছে। ইতোমধ্যে ওষুধের দোকানসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলো বিশেষ করে সন্ধ্যার পর খোলা রাখার অনুমতি রয়েছে। এরকম কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ছিনতাইয়ে ঘটনা খেয়াল করেছি।

এ বিষয়ে পুলিশের সজাগ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে ওষুধের দোকানকেন্দ্রিক তৎপরতা বাড়িয়েছে। আমাদের মোবাইল পেট্রোল টিমগুলো ওষুধের দোকানকেন্দ্রীক ডিউটি পরিচালনা করছে। এছাড়া, শহরের অনেক স্থানেই সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে, আমরা এগুলোর সহায়তা নিচ্ছি।

ওষুধ ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেনদেন বা দ্রব্যসামগ্রী দেওয়ার সময় যেন তারা সতর্কতা অবলম্বন করেন। যাদের শাটারের ভেতরে লোহার গ্রিল রয়েছে, তারা যেন লোহার গ্রিলের ভেতর থেকেই লেনদেন করেন। আবশ্যিক না হলে ক্রেতা বা আগন্তুককে যেন ভেতরে প্রবেশের সুযোগ না দেন।

এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানেই এমন খবর পাচ্ছি বা টের পাচ্ছি, তাৎক্ষনিকভাবে আমাদের টিম পাঠিয়ে অপরাধীকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।

করোনার বিস্তাররোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণায় জনশূন্যতার সুযোগে গত ১ এপ্রিল রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকার বিল্লাহ ফার্মায় ডাকাতি করে দুর্বৃত্ত চক্র।

ভুক্তভোগীরা জানান, হঠাৎ একটি ট্রাক ব্যাক গিয়ার দিয়ে ফার্মাসিতে সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে মাথায় গামছা বাঁধা ও মুখে মাস্ক পরা দু’জন চাপাতি ও একজন রড নিয়ে দোকানে প্রবেশ করে। সেখানে আরমান নামে এক ক্রেতা, ফার্মেসির মালিক নাহিদ বিল্লাহ ও ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি মো. সোহাগকে মারতে মারতে দোকানের পেছনে নিয়ে যায়। এরপর ডাকাতরা আরমানের পকেটের মানিব্যাগ ও মোবাইল এবং ফার্মেসিতে থাকা ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে দ্রুত চলে যায়।

চার দিনের মাথায় ৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর খিলগাঁও থানাধীন সি ব্লকে লাজ ফার্মার একটি শাখায় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় দুর্বৃত্তরা। মাত্র ২-৩ মিনিটেই তারা ওই দোকান থেকে ২ লাখ টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

দুই ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিকপক্ষ।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শিশুদের জন্য করণীয়

পরবর্তী

করোনাভাইরাস: পুলিশ সদস্যদের প্রতি আইজিপির ২০ নির্দেশনা

পরবর্তী

করোনাভাইরাস: পুলিশ সদস্যদের প্রতি আইজিপির ২০ নির্দেশনা

করোনাভাইরাস: মহাপ্রলয় হয়ে যাচ্ছে না যে জনপ্রতিনিধিদের আর জনগণের কাছে আসতে হবে না

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT