চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস এর ভ্যাকসিন বাজারে এলেই অস্ট্রেলিয়ার নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার বার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এ গোটা বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ২২ লাখ ৬৫ হাজার ৬৬৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬২৭ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে রোগমুক্ত হয়েছেন এক কোটি ৪৯ লাখ ৪২ হাজার ৯৭৯ জন। এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ৪৩৮ জনের প্রাণহানি হয়েছে।

Banglabid

করোনাভাইরাস মোকাবেলায় এখন একমাত্র ভরসা ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন আবিষ্কারে অনেকদূর এগিয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে অন্যতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনকার তৈরিকৃত ভ্যাকসিনটি। এটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

ভারতসহ একাধিক দেশে এ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। আর ভ্যাকসিনটির বাণিজ্যিক উৎপাদন করবে যে সংস্থা তার সঙ্গে চুক্তি করে ফেলেছে অস্ট্রেলিয়া।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, মেলবোর্নের প্রতিষ্ঠান সিএসএলের ভ্যাকসিন উৎপাদন লাইসেন্সের জন্য জোর তদবির করছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। গত রোববার ভ্যাকসিন উৎপাদনকারীদের সঙ্গে দুটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া একটি চুক্তি করছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে।

Reneta

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘যদি এই ভ্যাকসিন সাফল্য পায়, তাহলে আমরা নিজেরাই তা উৎপাদন ও বিতরণ করব। ২৫ মিলিয়ন অস্ট্রেলীয়বাসীর জন্যে তা বিনামূল্য দেয়া হবে।’

বিজ্ঞানীরা আশা করছেন, আগামী বছরে গোড়ার দিকেই ভ্যাকসিন উৎপাদন নিশ্চিত করা যাবে। কয়েক সপ্তাহের মধ্যে তা ব্যাপকহারে উৎপাদন সম্ভব হবে। আর তার আগেই অস্ট্রেলিয়ার বাসিন্দাদের জন্য সুখবর দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকরোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসপ্রধানমন্ত্রী স্কট মরিসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে বন্যার পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম

পরবর্তী

হঠাৎ ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব, শীর্ষ পর্যায়ের বৈঠক

পরবর্তী

হঠাৎ ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব, শীর্ষ পর্যায়ের বৈঠক

শয়তান তাড়ানোর উৎসব

সর্বশেষ

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT