চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ঢাকা, গেট ওয়েল সুন

সুদীপ্ত সালাম সুদীপ্ত সালাম
১:৫২ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২০
মতামত
A A

                         ‘ঘুমের ভেতর চলে যাই ফেলে আসা শহরে

                          যেহেতু আমার যাবৎ জাগরণ ঘুমোয় সে শহরে’

—পিয়াস মজিদ

করোনাভাইরাসের আতঙ্ক এই শহরের প্রাণশক্তি একটু একটু করে শুষে নিচ্ছে। ভীতির দানবের ছায়ায় ম্লান হয়ে গেছে রঙিন আলো। চোখের সামনে রুগ্ন হয়ে পড়েছে প্রিয় ঢাকা। মুখোশ পরে চলছে মানুষ। কে চেনা, কে অচেনা—বুঝার উপায় নেই। এখন কেউ তা বুঝতেও যাচ্ছে না। এখন জরুরি বিপদ থেকে যেভাবেই হোক বেঁচে থাকা। একজন আরেকজনকে সন্দেহের চোখে দেখছে—করোনাভাইরাসে আক্রান্ত নয় তো!

পুরো শহরটাই যেন একটি হাসপাতাল। হ্যান্ড স্যানিটাইজার এবং স্যাভলনের গন্ধে ম-ম করছে চারদিক। শহরের পার্কগুলোতে গোরস্থানের নীরবতা। জনশূন্য বিনোদনকেন্দ্র ও শপিংমলগুলোও। লম্বা ছুটিতে ফাঁকা ঢাকার সড়কগুলো। কিন্তু এই ফাঁকা অপ্রত্যাশিত—অস্বস্তির। বিষণ্নতার চাদরে মোড়া গোটা শহর।

এই শহরেই আমার জন্ম। এখানকার অলি-গলিতে বেড়ে উঠেছি। এই প্রথম চিরচেনা শহরটিকে ভীষণ অচেনা মনে হচ্ছে। নখ-দর্পণে থাকা অলি-গলিতে হাঁটতে এখন ভয় হয়। ফাঁকা শহরের ছবি তুলি। নিজেই বিস্মিত হই। করোনাকাল পার হওয়ার পর কেউ এই ছবি দেখে চিনবে না—বিশ্বাস করতে চাইবে না, এটা ফার্মগেটের ছবি! এ কোন কারওয়ান বাজার! এটা মতিঝিলের দৃশ্য!

Banglabid

পুরান ঢাকার হাজীর বিরিয়ানির জন্য ভিড় নেই, নান্নার কাচ্চির হাঁকডাক নেই, তেজগাঁওয়ে নাবিস্কোর মিষ্টি বিস্কুটের ঘ্রাণ নেই, নেই মোড়ের টংদোকানে চায়ের কাপে ঝড়। নিস্তব্ধ ধূসর শহরে ক্ষণে ক্ষণে কুকুরের ডাক শোনা যায়। এখানে এখন অন্ধকারও যেন দ্রুত নামে। ঝপ করে অন্ধকার নামতেই শহরজুড়ে এক ভৌতিক আবহের সৃষ্টি হয়। মাতাল বাতাস বয়, বাতাসে হেলে-দুলে ওড়ে প্লাস্টিকের মোড়ক, শুকনো পাতা ও ধুলো। রাতে যখন বাড়ি ফিরি—এই বাতাস শরীরে কাঁপন ধরায়। মন হয়, অন্ধকার পিছু নিয়েছে। ধরতে পারলেই গিলে খাবে।

অনেকে শহর ছেড়ে গ্রামে পাড়ি জমিয়েছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে ছিল মানুষের উপচেপড়া ভিড়। গাদাগাদি করে যাত্রা যে করোনারভাইরাসের জন্য অনুকূল তা কারো মাথায় ছিল না—বাড়িফেরাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। সাংবাদিকদের যাওয়ার জো নেই। প্রতিদিন এই ফিকে শহরে ঘুরে বেড়াই। ঝুঁকি আছে। কিন্তু এই পেশাটাই যে এমন। আমাদের মতো চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী—তারাও কোথাও যাচ্ছেন না। সবাই চলে গেলে এই শহরের পাশে কে থাকবে!

আরো কিছু মানুষ আছে—যারা যেতে পারেননি। কোথায় যাবে? যেখানে যাওয়ার সেই বাড়ি তো কবে নদীতে বিলীন হয়ে গেছে, ঋণ শোধ করতে বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে…। বেঁচে থাকার অবশিষ্ট স্বপ্ন নিয়ে একদিন তারাই ঢাকায় পা রেখেছিলেন। তাঁরা থাকেন শহরের ঘিঞ্জি বস্তিতে, রাস্তার ধারে ও ফুটপাতে।

Reneta

সেই মানুষগুলোই এখন পড়েছেন সবচেয়ে বিপাকে। দোকানপাট বন্ধ, পুরো দেশ থেকে ঢাকা কার্যত বিচ্ছিন্ন, খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষজন বের হচ্ছেন না। ফলে এই দিন আনে দিন খায়—হতদরিদ্র মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। সুনসান শহরের অলি-গলিতে তাঁরা ঘুরে বেড়ান—হাত বাড়ান সাহায্য পেতে। তাদের চোখে মুখে মরুভূমির প্রতিবিম্ব। সেদিন একটি সুপারশপে ঢুকছি, দেখি এক নারী আঁচলে মুখ ঢেকে বাইরে দাঁড়িয়ে আছেন। বয়স চল্লিশের কাছাকাছি। কপালে সিঁদুর, হাতে শাঁখা। যারা সুপারশপ থেকে বের হচ্ছেন তাদের দিকে বাড়িয়ে দিচ্ছেন হাত। মুখে কোনো কথা নেই। ভাবলাম বের হওয়ার সময় কিছু দেবো। বের হওয়ার সময় দেখি তিনি নেই।

অবস্থা ভালো নয়। মনখারাপ থাকে। রাতে ঘুম আসে না। আমরা কজন সিদ্ধান্ত নিয়েছি কর্মহীন, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষগুলোকে প্রতিদিন অন্তত একবেলা খাওয়াবো। কতদিন পারবো জানি না। তা জানার চেয়ে বেশি জরুরি কাজটা শুরু করা। আমরা আমাদের নিজ নিজ এলাকায় যদি কাজ শুরু করি তাহলে এই মর্মান্তিক দৃশ্য অনেকটাই বদলাবে। করোনাকালে শুধু হাত ধুলেই চলবে না, হাত ওই মানুষগুলোর দিকেও বাড়িয়ে দিতে হবে। তাহলে হয়তো আমাদের মহামারীর বিরুদ্ধে লড়াইটা সহজ হবে।

খুব করে চাই, ঢাকা আবার তার আগের রূপে ফিরবে। দ্রুত সুস্থ হয়ে উঠবে যাদুর শহর। ক্যাফে, রেস্তোরাঁ ও শপিংমলগুলো আবার সরব হবে। আবার সিনেমা হলের টিকেট কাউন্টারের সামনে লম্বা লাইন হবে। এই ভয়ের ফাঁকা নগরীর চেয়ে আমাদের সেই যানজটে স্থবির নগরীই ভালো। চাই—ভীষনভাবে চাই, ‘উদ্দাম-উচ্ছল হোক সঞ্জীবনীধারা, বেঁচে থাকো শুদ্ধ মাটি, শুদ্ধ জীবন।’  

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাঢাকা ফাঁকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মাগুরায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

পরবর্তী

ঘরবন্দি সময়ে সিনেমা: অভিনেতা রওনক হাসানের প্রিয় ৮

পরবর্তী

ঘরবন্দি সময়ে সিনেমা: অভিনেতা রওনক হাসানের প্রিয় ৮

করোনাভাইরাস: দুর্যোগকালীন বিকল্প শিক্ষায় বাংলাদেশ কতোটুকু প্রস্তুত?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT