বিনোদন

ঘরবন্দি সময়ে সিনেমা: অভিনেতা রওনক হাসানের প্রিয় ৮

অভিনেতা রওনক হাসানের ছবি, সিনেমা ও ওটিটি শো এর পোস্টারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা রওনক হাসানের ছবি, সিনেমা ও ওটিটি শো এর পোস্টারসমূহ, যা ঘরবন্দি সময়ে সিনেমার পছন্দের তালিকা দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস -এর এই দুঃসময়ে নানা অনিশ্চয়তার মধ্যে মানুষ। প্রায় সবাই ঘরবন্দি। অনেককে বাসায় বসে করতে হচ্ছে অফিসের কাজ। বাইরে বের হতে না পারায় বিরাট সংখ্যক মানুষের মানসিক অবস্থা পরিবর্তনের কথাও বলছেন চিকিৎসকরা। পরামর্শ দিচ্ছেন, ঘরবন্দির এই সময়টাকে প্রিয় কিছুর সান্নিধ্যে উদযাপন করতে।

ঘরবন্দি, বিষয়টিতে অভ্যস্ত নয় দেশের মানুষ। এদিকে মরণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এটাই এখন একমাত্র করণীয়। যেহেতু ঘরে বসেই কাটাতে হচ্ছে পুরো সময়, তাই কাজের বাইরে ঘরে থাকার এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন দেশ বিদেশের সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ দেখে। পড়তে পারেন প্রিয় লেখকের বইও। এতে মন যেমন প্রফুল্ল হবে, তেমনি সময়ও কেটে যাবে আনন্দে।

করোনার এই দুঃসময়ে শুটিং বন্ধ থাকায় রীতিমত অবসর সময় কাটাচ্ছেন সিনেমা, নাটকের সঙ্গে সংশ্লিষ্টরা। অভিনেতা রওনক হাসানও নন ব্যতিক্রম। করোনার কারণে বেশ কয়েকদিন ধরে ঘরেই আছেন তিনি। পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। প্রতিদিন সময় করে অন্য সবার মতো এই অভিনেতাও দেখছেন সিনেমা, ওয়েব সিরিজ কিংবা পুরনো বাংলা নাটক। চ্যানেল আই অনলাইনকে জানালেন ঘরবন্দি সময়ে দেখা তার প্রিয় সিনেমাগুলোর নাম।

করোনার এই সময়ে এই অভিনেতার পছন্দের সিনেমা ও ওয়েব সিরিজগুলোর সঙ্গে নিজের তালিকা মিলিয়ে দেখতে পারেন। এরমধ্যে কোনো সিনেমা/ওয়েব সিরিজটি দেখে না থাকলে করোনার এই বিষাদগ্রস্ত দিনগুলোতে ঘরে বসে দেখে নিতে পারেন:

দ্য প্লাটফর্ম:

স্নাইপার:

 

ওয়েব সিরিজ:
অবরুদ্ধ এই সময়ে নিজেকে ব্যস্ত রাখতে সিনেমার চেয়ে বেশি কার্যকরি ওয়েব সিরিজ। কারণ এগুলো এমনভাবেই নির্মিত হয় যে, একটি ওয়েব সিরিজ শুরু করলে সবগুলো অ্যাপিস্যুড শেষ না করে উঠা যায় না! এমনকি কেউ কেউ সিজনের পর সিজন শেষ করে ফেলেন দিন রাত এক করে! এই সময়ে ওয়েব সিরিজ ই বেশি দেখছেন অভিনেতা রওনক। সম্প্রতি দেখা ওয়েব সিরিজগুলোর মধ্যে পছন্দের ৬টির নাম জানালেন তিনি। এছাড়া এই মুহূর্তে দেখছেন ‘ফ্রয়েড’ নামের ওয়েব সিরিজটি:

মানি হেইস্ট:

কিংস ওয়ার:

আউটলেন্ডার:
দ্য ব্ল্যাকলিস্ট:

ভি ওয়ার:

ড্যামনেশন:

বিষয়:করোনাভাইরাস দ্য প্লাটফর্ম প্রিয় সিনেমা রওনক হাসান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…