চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চিকিৎসা না পেয়ে মারা গেলেন ভারতফেরত ব্যক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, যশোর
A A
করোনা

করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না আলমগীর কবীর (৪৫)। ছিল না কোনো লক্ষণ। তারপরও কোনো চিকিৎসক তার কিডনির ডায়ালিসিস করতে রাজি হননি। কয়েকদিন ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত মারাই গেলেন তিনি।

ভারতে থেকে কিডনির চিকিৎসা করিয়ে গত এক সপ্তাহ ধরে যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন আলমগীর।

সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়। যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা ছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল তিনি ভারত থেকে কিডনির চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। ওইদিনই তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। ভর্তির পরপরই তার কিডনির ডায়ালিসিসের প্রয়োজন হয়।

কিন্তু যশোর জেনারেল হাসপাতালে ডায়ালসিসের কোনো ব্যবস্থা না থাকায় বেসরকারি হাসপাতালের সঙ্গে ডাক্তাররা যোগাযোগ করেন। তবে রোগীর করোনা পরীক্ষার ফলাফল ছাড়া যশোরের কোনো বেসরকারি হাসপাতাল তার ডায়ালিসিস করাতে রাজি হয়নি।

এরপর করোনা পরীক্ষার জন্য ওই রোগীর নমুনা পাঠানো হয় খুলনার ল্যাবে। ১৫ এপ্রিল রাতে খুলনা থেকে ওই রোগীর করোনা পরীক্ষার রেজাল্ট আসে করোনা নেগেটিভ।

পরে ফলাফল নিয়ে সরকারি হাসপাতালের ডাক্তাররা ফের বেসরকারি হাসপাতাল ইবনে সিনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। আজ (বৃহস্পতিবার) তার ডায়ালসিস করতে রাজি হয়। কিন্তু ততক্ষণে ওই রোগী মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, ‘গত ১০ এপ্রিল চৌগাছা উপজেলার এক বাসিন্দা ভারত থেকে কিডনি রোগের চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও সরকারি নির্দেশনার কারণে তাকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।’

ট্যাগ: করোনাভাইরাসকোয়ারেন্টাইনযশোর জেনারেল হাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে টিসিবির তেলসহ ২ জন আটক

পরবর্তী

ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ হাজারে ৬ টাকা করল ‘নগদ’

পরবর্তী

ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ হাজারে ৬ টাকা করল ‘নগদ’

কোয়ারেন্টাইনের জন্য সরকারকে ব্র্যাকের ৪৩০টি কক্ষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT