চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে কার্যকর হতে পারে নিজামীর মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আগের আসামীদের মামলা পর্যালোচনা করে দেখা গেছে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মাথায় তাদের পক্ষে হওয়া রিভিউ আবেদন বাতিল হওয়ার কয়েকদিনের মধ্যেই কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড।

বুধবার সকালে পূর্ণাঙ্গ রায়ের মৃত্যু পরোয়ানা মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে পড়ে শোনানোর পর তিনি রিভিউ আবেদন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

নিজামীর জন্য রিভিউ আবেদনের জন্য ১৫ দিনের সময়সীমা মঙ্গলবার থেকেই শুরু হয়েছে। সুতরাং এর মধ্যে রিভিউ আবেদন করার পর আবেদন বাতিল হলে তার কিছুদিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর হবে।

Banglabid

কাদের মোল্লার ক্ষেত্রে আপিল বিভাগের রায়ের পর মৃত্যুদণ্ড কার্যকর হতে সময় লেগেছে দুই মাস ২৫ দিন দিন, কামারুজ্জামানের জন্য ছয় মাস ৮ দিন, সালাউদ্দিন কাদের চৌধুরীর তিন মাস ২৩ দিন এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের লেগেছে পাঁচ মাস ছয় দিন।

মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চলতি বছরের ৬ জানুয়ারি রায় দেন আপিল বিভাগ। এর আড়াই মাসের মাথায় ১৫ মার্চ (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হলো আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। সেদিন রাতেই ওই রায়ের কপি কেন্দ্রীয় কারাগারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ট্রাইব্যুানালের তিন বিচারকের সইসহ পাঠানো হয়।

আপিল বিভাগের রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এই মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি শুধুমাত্র রিভিউ করার সুযোগ পাবেন। তিনি যদি রিভিউ আবেদন করেন তাহলে ওই রিভিউয়ের রায়ের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

Reneta

আসামী পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সে সময় রিভিউ আবেদন না করার ইঙ্গিত দিয়েছিলেন। ‘এটা নির্ভর করছে আমাদের ক্লায়েন্টের ওপর,’ বলেও অবশ্য মন্তব্য করেছিলেন তিনি।

রায়ের পর সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আসামীপক্ষ রিভিউ আবেদন করলে এক ধরণের প্রক্রিয়া, আর না করলে লিখিত রায় প্রকাশের সঙ্গে সঙ্গেই রায় কার্যকর করার কথা।

নিয়ম অনুযায়ী, আপিল বিভাগ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর তা ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেটি হাতে পেলে মৃত্যু পরোয়ানা জারি করবেন ট্রাইব্যুনাল। সেই মৃত্যু পরোয়ানা ফাঁসির আসামীকে পড়ে শোনাবে কারা কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে পারবে আসামীপক্ষ।

রিভিউ আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে এবং তাতে মৃত্যুদণ্ড বহাল থাকলে আসামীকে তা আনুষ্ঠানিকভাবে জানানোর পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন তিনি। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি ফয়সালা হয়ে গেলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

কামারুজ্জামান
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সংগঠক মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখেন ২০১৪ সালের ৩ নভেম্বর। পরে রায় পুনর্বিবেচনার(রিভিউ) আবেদন হলে ২০১৫ সালের ৬ এপ্রিল তা খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর ১১ এপ্রিল শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। আপিল বিভাগের রায়ের পর ৬ মাস ৮ দিন পর কার্যকর হয় তার ফাঁসির রায়।

সালাউদ্দিন কাদের চৌধুরী
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখেন ২৯ জুলাই, ২০১৫। এরপর রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন হলে ১৮ নভেম্বর তা খারিজ হয়। পরে ২২ নভেম্বর রাতে তার ফাঁসি কার্যকর হয়। আপিল বিভাগের রায়ের পর তিন মাস ২৩ দিন পর ফাঁসি কার্যকর হয় তার।

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখেন ১৬ জুন, ২০১৫। তিনি রিভিউ আবেদন করলে ১৮ নভেম্বর তা খারিজ করে দেন আপিল বিভাগ। পরে ২২ নভেম্বর রাতে তার ফাঁসি কার্যকর হয়। আপিল বিভাগের রায়ের পাঁচ মাস ছয় দিন পর তার ফাঁসি কার্যকর হয়েছে।

কাদের মোল্লা
মুক্তিযুদ্ধের সময় নিজের কর্মের জন্য ‘কসাই কাদের’ নামে পরিচিতি পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর বিচারপতি মোজাম্মেল হকের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আপিল বিভাগের রায়ের দুই মাস ২৫ দিন পর কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। তবে সেসময় আইনে রিভিউয়ের সুযোগ না থাকলেও তিনি রিভিউ আবেদন করেছিলেন। ওই রিভিউ আবেদন বাতিল হওয়ার পরই কার্যকর হয় তার ফাঁসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কবে কার্যকর হতে পারে নিজামীর মৃত্যুদণ্ড

পরবর্তী

কবে কার্যকর হতে পারে নিজামীর মৃত্যুদণ্ড

পরবর্তী

ট্রাম্প-হিলারির জয়রথ অব্যাহত

ট্রাম্প-হিলারির জয়রথ অব্যাহত

সর্বশেষ

ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT