চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি মুশাররাফ করিমের দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
শিল্প সাহিত্য
A A

ময়মনসিংহের সাহিত্য অঙ্গণের পুরোধাপুরুষ কবি মুশাররাফ করিমের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার বাদ জোহর ময়মনসিংহের চরপাড়ায় জামিয়া ইসলামিয়া মাঠে তার জানাজার নামাজ শেষে ভাটিকাশর পৌর কবরস্থানে দাফন করা হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

Banglabid

এরআগে শনিবার রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ময়মনসিংহ সাহিত্য সংসদের নির্বাহী সদস্য কবি শামীম আশরাফ বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কবি মুশাররাফ করিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তার পায়ের দুইটি আঙুল অস্ত্রোপচার করে অপসারণ করা হয়েছিল।’

কবির পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা, জামাতা, দুই নাতি, এক ভাই ও বোনসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

Reneta

গত ৯ জানুয়ারি ছিল তার ৭৫তম জন্মদিন। সেদিন কবির শুভাকাঙ্ক্ষীরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কবি মুশাররাফ করিম ষাটের দশকের আইয়ূববিরোধী আন্দোলনে স্বক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও নেত্রকোনার বিরিশিরির উপ-জাতীয় কালচারাল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক দিনকালের সাবেক মফস্বল সম্পাদক ছিলেন এবংবাংলা একাডেমি পুরষ্কার পান।

মুশাররাফ করিমের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘কোথায় সেই দীর্ঘ দেবদারু’, ‘ঘাসের দগায় হলুদ ফড়িঙ’, ‘পাথরের পথে’, ‘সে নয় সুন্দরী শিরিন’ ইত্যাদি।

তার উল্লেখযোগ্য উপন্যাস: ‘পূর্ব-পুরুষগণ’, ‘প্রথম বৃষ্টি’ ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি মুশাররাফ করিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ৮

পরবর্তী

৪ বছরের শিশুর গলায় সৎ মায়ের ছুরি

পরবর্তী

৪ বছরের শিশুর গলায় সৎ মায়ের ছুরি

‘কিছু প্রতিষ্ঠান মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসা নিয়ে বানোয়াট তথ্য দিচ্ছে’

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT