চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি অমিতাভ পাল মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২১
বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A
প্রয়াত কবি অমিতাভ পালের ছবি, বাংলা সাহিত্য অঙ্গনে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি, গল্পকার ও সাংবাদিক অমিতাভ পাল মারা গেছেন। বুধবার বিকেল তিনটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যু সংবাদটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন কবি নিহার লিখন।

তিনি জানান, পূজার ছুটিতে কবি অমিতাভ পাল গতকালই শ্বশুরবাড়ি নেত্রকোনায় গিয়েছিলেন। আজ দুপুর আড়াইটার দিকে পূজা মণ্ডপে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহার লিখন জানান, নেত্রকোনা থেকে কবি অমিতাভ পালের মরদেহ তার পৈতৃকবাড়ি ময়মনসিংহ শহরের পন্ডিত পাড়া নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা অন্ত্যষ্টিক্রিয়ার সিদ্ধান্ত নিবেন।

অমিতাভ পালের জন্ম ১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহ শহরে। তার বাবা আশুতোষ পাল এবং মা শিউলী পাল। কৃষি বিজ্ঞানে স্নাতক এই কবি পরিবেশসম্মত কৃষিতে বিশেষজ্ঞতা অর্জন করেন সুইডেন থেকে।

বেশকিছু কবিতার বই সহ আছে একাধিক গল্পের বই। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে গণবেদনার গাথা, অ্যাপসগুলি, পুননির্বাচিত আমি, রাতপঞ্জি।

চ্যানেল আই সহ বেশকিছু মিডিয়া হাউসে কাজ করেছেন অমিতাভ পাল। সর্বশেষ তিনি একাত্তর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

ট্যাগ: অমিতাভ পালকবিগল্পকারলেখকসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক’

পরবর্তী

‘প্রশ্নবিদ্ধ’ পেনাল্টিতে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পরবর্তী
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রশ্নবিদ্ধ’ পেনাল্টিতে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফেসবুকের লোগোতে অস্ত্রের প্রতীক, কালো তালিকা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকের কালো তালিকায় ১ বাংলাদেশিসহ দেশের ৬ জঙ্গি সংগঠন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT