চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২১
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, ২০০১ সালের ১ অক্টোবর নৌকায় ভোট দেয়ার কারণে হিন্দু সম্প্রদায়সহ মুক্তিযুদ্ধের চেতনার মানুষের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার। এরপর ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে এনেছেন।

লালমোহন ও তজুমদ্দিনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এর আগে তিনি বিভিন্ন মন্দিরে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও করোনাকালে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষদের মাঝে তিনি উপহারসামগ্রী বিতরণ করেন।

এমপি শাওন বলেন, বিএনপি একাত্তরের রাজাকার নিজামী-মুজাহিদ গংদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পতাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের কফিনে পেরেক মেরেছিল। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের হাত থেকে বাঙালিকে মুক্ত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ফিরিয়ে আনা হয়েছে। এর পাশাপাশি তিনি তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে নিজ যোগ্যতা ও দক্ষতায় উন্নয়নের রোলমডেলে নিয়ে গেছেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সঙ্গে লালমোহন ও তজুমদ্দিনের আওয়ামী লীগ, সহেযাগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বুধবার লালমোহন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২০-২১ অর্থবছরের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সেচ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর সাধারণ কৃষকদের বাড়ি বাড়ি সার ও বীজ পৌঁছে দেয়া হচ্ছে। এখন আর সারের জন্য কৃষকদেরকে গুলি খেয়ে মরতে হয় না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুরুন্নবী চৌধুরী শাওনপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT