চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যা শিশুকে বাঁচিয়ে মায়ের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২১
আন্তর্জাতিক
A A
একজন নারী কন্যা শিশুকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের জন্য মায়ের আত্ম্যাগের কথা নতুন কিছু নয়। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে একমাত্র মা-ই সন্তানকে আগলে রাখেন। সকল ভয়াবহতা, সংকট, সমস্যায় নিজেকে বিপদে রেখেও সন্তানকে নিরাপদে রাখেন মা।

চীনের ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও দেখা গেলো মায়ের এমন আত্মত্যাগের দৃষ্টান্ত। হেনান প্রদেশে টানা বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মানবেতর জীবন শুরু হয়েছে। ঘরে ঘরে পানি। ডুবে যাচ্ছে এবং ধসে পড়ছে একের পর এক বাড়ি-ঘর। এমনকি পাতাল রেলেও পানি প্রবেশ করে মারা গেছে বহু মানুষ।

এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে এক মা নিজের জীবন দিয়ে তার শিশু কন্যাকে বাঁচিয়ে দিয়েছেন। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

বন্যায় উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বিবিসি বলছে, হেনান প্রদেশের একটি বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তুপে চাপা পড়ে শিশু সন্তান সহ মা। কিন্তু একজন মা তার শিশু সন্তানকে সুক্ষিত জায়গায় রেখে দেন। এসময় ওই মায়ের দুই হাত উঁচু করা ছিলো, ঠিক যেদিকে তার সন্তান সুরক্ষিত অবস্থায় বেঁচে রয়েছে সেদিক করা ছিলো তার হাত।

বুধবার ২৪ ঘণ্টার বেশি সময় পর ধ্বংস্তুপের নিচে চাপাড় পড়া ওই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স মাত্র ৩ থেকে ৪ মাসের মতো।

স্থানীয় পরিবারের এক সদস্য বলছিলেন, আমি শিশুটির কান্নার আওয়াজ শুনেছি। এমন সময় উদ্ধারকর্মীরা ওই বাড়িতে এসে পৌঁছায় এবং শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়। তার মা তাকে সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছিলেন। কিন্তু তিনি আর বেঁচে নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনায় অবশ্য শিশুটির বাবা-মায়ের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

ভারী বর্ষণে হেনান প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। রেকর্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪ লক্ষ মানুষ  ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে।

ট্যাগ: চীনবন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌপ্রধান

পরবর্তী

আজও ১৬৬ জনের মৃত্যু

পরবর্তী
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজও ১৬৬ জনের মৃত্যু

বাগেরহাটে ইজিবাইক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে মৃত্যুর মিছিল থামাতেই হবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT