ডিজিটাল শর্ট

কতো রঙ্গ জানো রে মানুষ

বাংলাদেশি পুরুষের ছবি, হালকা হাসি ও গা dark ় রঙের শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি পুরুষের ছবি, হালকা হাসি ও গা dark ় রঙের শার্ট পরা, প্রকৃতি পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার বাবার মুখে, আমার সারা দেহ এর রকম অসংখ্য কালজয়ী বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর ৬ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। সিঙ্গাপুরের চিকিৎসা শুরুর কয়েক মাস তাঁর অবস্থা কিছু ভালো হলেও শেষ দিকে এসে আবার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে করোনার এই সংকট সময়ের মধ্যেই গেল মাসের ১১ তারিখ ঢাকায় ফেরেন তিনি। গত বছর চ্যানেল আইতে তাকে নিয়ে “কত রঙ্গ জানো রে মানুষ” নামে একটি অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে তিনি বলেন তার সংগীত জীবনের অনেক কথা।

বিষয়:এন্ড্রু কিশোর গায়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…