চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর হচ্ছে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
রাজনীতি
A A
গত শনিবার আ’লীগের কার্যনির্বাহি কমিটির এ সভায়ই মে মাসে ছাত্রলীগের সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত আসে

গত শনিবার আ’লীগের কার্যনির্বাহি কমিটির এ সভায়ই মে মাসে ছাত্রলীগের সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত আসে

কেন্দ্রের নির্দেশ অমান্য করা নেতা-কর্মীদের অতীতে ছাড় দেওয়া হলেও আর ছাড় না দিতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি পর গাজীপুরের তিন ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থীদের পরাজয়ে বিদ্রোহী ও কেন্দ্রের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করাকে আওয়ামী লীগের পরাজয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি এ নির্দেশ দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরাজয়ের কারণ খুঁজে বের করতে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Banglabid

আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে উপস্থিত সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

গত ২৩ মার্চ শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় পায় বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্রার্থীরা জয় পায় মাত্র ৪টি পদে।

দলের সভাপতি বৈঠকে উপস্থিত ওবায়দুল কাদেরের কাছে সুপ্রিম কোর্ট বার এবং গাজীপুরের তিনটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ের কারণ জানতে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Reneta

গাজীপুর সদর উপজেলার পিরুজালী, ভাওয়াল মির্জাপুর ও ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয়ে আবার স্পষ্ট হয়ে উঠেছে দলের অভ্যন্তরের অন্তঃকলহ। এ বিষয়ে শেখ হাসিনা বিদ্রোহীদের প্রতি কঠোর হতে দলের সাধারণ সম্পাদকের প্রতি নির্দেশ দেন। নির্দেশনা না মানা নেতা-কর্মীদের আর কোন ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি।

এছাড়া, ছাত্রলীগের সম্মেলন মে মাসে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় সভা থেকে। মে মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের সুবিধাজনক সময়ে সম্মেলন অনুষ্ঠানের জন্য বৈঠক থেকে সিদ্ধান্ত হয়।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক উপস্থিত ছিলেন: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, পীযূষ কান্তি ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT