চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর নিরাপত্তায় রংপুরে ভোট গ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ, রংপুর
A A
Bangladeshi women and children waiting in line outdoors for services or aid. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠোর নিরাপত্তার মধ্যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট শেষ হবে বিকাল ৪টায়।

প্রথমবারের মতো রংপুর সিটিতে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রে এসব ভোটার ভোট দেবেন।

বেশির ভাগ (১২৮টি) ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে পাঁচ হাজার সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও আমর্ড পুলিশ সদস্য দায়িত্ব পালন রয়েছে। এছাড়াও বিজিবি ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী মাঠে কাজ করছে।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, বিরোধীদল জাতীয় পার্টি, বিএনপিসহ এ নির্বাচনে মেয়র প্রার্থী রয়েছে ৭ জন। ২১১ জন সাধারণ কাউন্সিলর ও ৬৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির কাওসার জামান বাবলা। সরফুদ্দীন আহমেদ ঝন্টু গত এক মেয়াদে রংপুর সিটির মেয়রের দায়িত্ব পালন করেছেন। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী। আর গত নির্বাচনে ঝন্টুর কাছে হেরে যাওয়া মোস্তাফিজার রহমান মোস্তফা এবারও জাতীয় পার্টি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি প্রার্থী এবারও কাওসার জামান বাবলা প্রথম নির্বাচনে চতুর্থ অবস্থানে ছিলেন।

বাকি চারজন মেয়র প্রার্থী হলেন: বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)।

রংপুর পৌরসভাকে সিটি করপোরেশন করার পর এবার চলছে দ্বিতীয় নির্বাচন। ২০১২ সালের ২৮ জুন সিটি করপোরেশনে উন্নীত হয় রংপুর পৌরসভা। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার মেয়র পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে।

ট্যাগ: রংপুররংপুর সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিনে ছাড়া পেলেন মেসির ভাই

পরবর্তী

গুগল ক্রোমে বিল্টইন অ্যাড ব্লকার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ক্রোমে বিল্টইন অ্যাড ব্লকার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মদিনায় অনন্ত-সাকিবের হঠাৎ দেখা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT