চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কচ্ছপ দৌড়ে এগিয়ে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরোদিনে খেলা হল ৮৯ ওভার। ৭০ ওভার বল করে উইকেটশূন্য মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লায়ন ও মিশেল মার্শরা। পুরোদিনে ভারতের উইকেট পড়ল মাত্র দুটি। কিন্তু স্কোরবোর্ডে রান মাত্র ২১৫। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথমদিন শেষে এমন কচ্ছপ দৌড়ে এগিয়ে তবুও ভারত।

ওভার প্রতি ২.৪১, এমন ধীরগতিতে রান তুলে ভারতের এগিয়ে থাকার কারণ অনেক। একে তো অপরাজিত আছেন দলের দুই সেরা ব্যাটসম্যান অধিনায়ক বিরাট কোহলি ও চেতশ্বর পূজারা। কোহলি হাফসেঞ্চুরি থেকে তিন রান দূরে (৪৭) থাকলেও ৬৮ রান করেছেন পূজারা। ঠিক ২০০ বল মোকাবেলা করে ধৈর্য্যের পরীক্ষায় শতভাগ পাশ পূজারা। আগ্রাসী মেজাজের কোহলিও মাথা ঠাণ্ডা করে খেলে ফেলেছেন ১০৭ বল।

কোহলি-পূজারা অপরাজিত থাকায় ৮ উইকেট অক্ষত ভারতের। ফলে স্বাগতিকদের চেয়ে মানসিকভাবে অনেক এগিয়ে থেকেই দ্বিতীয় দিন মাঠে নামবে সফরকারীরা। অস্ট্রেলিয়ার হয়ে যেটুকু সাফল্য, এসেছে পেসার প্যাট কামিন্সের পক্ষ থেকে। ভারতের আউট হওয়া দুটি উইকেটই নিয়েছেন তিনি।

Banglabid

প্রথম দুই টেস্টে লোকেশ রাহুল-মুরালি বিজয়ের ব্যর্থতার পাশাপাশি পৃথ্বী শ’র চোট পেয়ে দেশে ফিরে যান। হঠাৎই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের সুযোগ এসে যায় তরুণ মায়াঙ্ক আগরেয়ালের কাছে। সুযোগ পেয়ে নিরাশ করেননি তিনি। টেস্ট ক্রিকেটের অভিষেক ইনিংসে জানান দিয়েছেন লম্বা রেসের ঘোড়া হতে প্রস্তুত ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।

মূলত মায়াঙ্কের ব্যাটিং দৃঢ়তায় ভারতকে পৌঁছে দেয় ভালো জায়গায়। বিরতির আগে শেষ বলটায় প্যাট কামিন্সের ডেলিভারিতে আউট হওয়ার পূর্ব পর্যন্ত সিরিজে প্রথমবার অজি বোলারদের শাসন করেন কোনো ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান। হনুমা বিহারী আউট হয়েছিলেন বিরতির আগেই। পূজারাকে সঙ্গী করে চা-বিরতিতে মায়াঙ্ক দলকে পৌঁছে দেন ১২৩ রানে।

মেলবোর্নে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দু’টি টেস্টে যা হয়নি, বক্সিং-ডে টেস্টে তাই করে দেখাল ভারতের নতুন ওপেনিং জুটি। মাত্র আট রানে বিহারীর উইকেট হারালেও স্বপ্নের টেস্ট অভিষেক হয় মায়াঙ্কের।

Reneta

মধ্যাহ্নভোজ বিরতি থেকে ফিরে অভিষেকে অর্ধশতরান তুলে নেন বছর সাতাশের মায়াঙ্ক। মায়াঙ্ক-পূজারার সাবলীল ব্যাটিংয়ে হ্যাজেলউড, কামিন্স, লায়নদের সামনে শটান দাঁড়িয়ে যায় ভারতীয় দল। পরে অভিষেকে যখন মায়াঙ্কের ব্যাটে একটু একটু করে শতরান দেখার স্বপ্ন দেখতে শুরু করেন অনুরাগীরা। তখনই ছন্দপতন। লেগস্টাম্পে কামিন্সের বাউন্সারটা মায়াঙ্কের গ্লাভস ছুঁয়ে ধরা পড়ে পেইনের হাতে, ১৬১ বলে ৭৬ রানে শেষ হয় স্বপ্নের অভিষেক।

মায়াঙ্ক আউট হওয়ার পর ক্রিজে জমে যান কোহলি-পূজারা। ৯২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন তারা। দ্বিতীয় দিন দুজনেরই চোখ থাকবে তিন অঙ্কের দিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

পরবর্তী

লেভেল প্লেয়িং ফিল্ড

পরবর্তী

লেভেল প্লেয়িং ফিল্ড

শেখ তন্ময়কে নিয়ে নির্বাচনী গান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT