চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখন কী ঘটে বলা যায় না, সব কিছু ঘোষণা দিয়ে হয় না: গয়েশ্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
৮ ফেব্রুয়ারি

৮ ফেব্রুয়ারি কোন নেতিবাচক রায় এলে অগণতান্ত্রিক সরকারের পতন রচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কখন কি ঘটে বলা যায় না। সব কিছু ঘোষণা দিয়ে হয় না। ২৫ মার্চের কালো রাতে যে ভয়াবহ ঘটনা ঘটেছিলো তা ঘোষণা দিয়ে হয়নি!

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, এদেশে অবৈধ কাজ করেন শেখ হাসিনা। খালেদা জিয়া অবৈধ কাজ জানেন না। শেখ হাসিনা আর গণতন্ত্র সাংঘর্ষিক। আর খালেদা জিয়া এবং গণতন্ত্র সমার্থক। দেশের জন্য খালেদা জিয়ার বিকল্প নেই। খালেদা জিয়াকে যদি জেল দেয়া হয় তার পরিণাম ভয়াবহ হবে।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাবো। সবসময় প্রস্তুত। তবে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে তা হবে।

গয়েশ্বর অভিযোগ করেন, বিচারকদের শেখ হাসিনা বলে দিয়েছেন, আমার কথা শুনো। আর নয়তো এস কে সিনহার মতো পালিয়ে যাও। এই অবস্থায় ন্যায়বিচার পাওয়া যায় না।

নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এ সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

দুদু বলেন, ৮ ফেব্রুয়ারি আমরা নিয়ন্ত্রিত বিচারালয়ের রায় শুনবো। শেখ হাসিনার জানা আছে, শেখ মুজিবুর রহমানকেও পাকিস্তান সরকার জেল দিয়েছিলো। তাতে শেখ মুজিবের জনপ্রিয়তা কমেনি, বেড়েছে। জেল দিয়ে কোন স্বীকৃত নেতাকে খারাপ প্রমাণ করা যায় না।

তিনি বলেন, আমাদের পছন্দ দুটি- একটি আলোচনা। দ্বিতীয়টি রাস্তায় আন্দোলন। আমরা রাস্তায় নামলে শেখ হাসিনার পতন ঘটিয়েই বাড়ি ফিরবো।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শো শেষে সবার ভালোবাসা মনটাকে প্রশান্ত করে: রোজী সিদ্দিকী

পরবর্তী

ফেলে রাখা বিটকয়েনেই মিলিয়নিয়ার!

পরবর্তী
বিটকয়েন

ফেলে রাখা বিটকয়েনেই মিলিয়নিয়ার!

খালেদা জিয়া

শনিবার বিএনপির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT