চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সফরে প্রিয়াঙ্কার সেরা ৬ অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
বাংলাদেশ
A A
প্রিয়াঙ্কা চোপড়া

সম্প্রতি কক্সবাজার ভ্রমণ করে গেলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চারদিনের সেই সফরে তিনি সময় কাটান রোহিঙ্গা শিশু ও রোহিঙ্গা নারীদের সঙ্গে। সেটার প্রতিফলন দেখা যায় তার ফেসবুকেও। সেখানেও দেখা গেলে তার রোহিঙ্গা ক্যাম্প ভ্রমণের চিত্র।

বিগত কয়েকদিনেই রোহিঙ্গাদের নিয়ে বেশ কিছু অভিজ্ঞতা ফেসবুক বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। দেখে নিন তার বলা সেরা দশ অভিজ্ঞতার কথা।

তাদের কষ্ট আমাকে বুঝতে শিখিয়েছে
কক্সবাজার থেকেই আবার লস অ্যাঞ্জেলেসে ফেরত যান বলিউড অভিনেত্রী। পরে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ওখান থেকে ফিরে বার বার একটা কথাই মনে হচ্ছে কতটা সুবিধা আমি পেয়েছি। যারা আমার জীবন সহজ করতে যারা যারা সহায়তা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানায়। ইউনিসেফের মাঠ পরিদর্শনের অংশ হিসেবে আমি বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে গেছিলাম। সেখানে দেখেছি তাদের টিকে থাকার অপরিসীম শক্তি। টিকে থাকার এই যুদ্ধটা খুবই প্রাচীন। সেটা দেখে আমি বিনম্র।

Banglabid

ছোট্ট শিশুদের ভালোবাসার বন্ধনে
বালুখালি ক্যাম্পের ইউনিসেফ লার্নিং সেন্টারে পৌঁছাতেই একদল ছোট ছোট শিশু তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই অভিজ্ঞতাও ফেসবুক বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেন প্রিয়াঙ্কা। লিখেন, ওদের সঙ্গে কয়েক ঘণ্টা হাসতে হাসতে আর শিখতে শিখতে কাটিয়েছি।  সময়টা আমাদের ভুলিয়ে দেয় আমরা কোথায় আছি, আবার যেন শিশু হয়ে গেছিলাম ওদের সঙ্গে। ওদেরই কেউ কেউ বড় হয়ে সাংবাদিক, ডাক্তার বা স্কুলি শিক্ষক বা মিলিটারি হবে।

শহীদার সঙ্গে প্রিয়াঙ্কা
আট মাস বয়সী ছোট্ট শহীদার কথাও বলেন প্রিয়াঙ্কা। তার সংক্রামক হাসিতে আক্রান্ত হন তিনি নিজেও। কয়েক মাস আগে তার ১৯ বছর বয়সী মা ১৫ দিন হেঁটে এসে পৌঁছেছে এই ক্যাম্পে। তখন সে ৬ মাসের গর্ভবতী ছিলো। গত আট মাসে এখানে জন্ম নেয়া ৬০ হাজার শিশু ও তাদের মায়েদের পুষ্টি নিয়ে কাজ করছে জামতলী রোহিঙ্গা ক্যাম্পের পুষ্টি কেন্দ্র। সেখানে শহীদার সঙ্গে খেলায় মেতে উঠেন তিনি। নিজ হাতে তাকে খাইয়েও দেন তিনি।

জামতলী ক্যাম্পে নারীবান্ধব কোণ
অতিরিক্ত ভীড় আর উচ্চশব্দের এই জায়গাতে গিয়েও কিছু ভিন্নরকম শান্ত পরিবেশ বোধ করেন এই বলিউড অভিনেত্রী। রোহিঙ্গা নারীরাও এই জায়গাটিকে বন্ধুদের সঙ্গে আড্ডার জায়গা বা কোনো পরামর্শ পাওয়ার, সুস্থতা সম্পর্কে জানার এবং কোনো দক্ষতা বৃদ্ধির যেমন ছবি আঁকা বা গান শেখার জায়গা হিসেবে মনে করে। সেখানে কিছু রোহিঙ্গা নারীর ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন তিনি। বুঝতে পারেন এই জায়গাটাকেই তারা তাদের নিরাপদ স্বর্গ হিসেবে মনে করছে। প্রিয়াঙ্কা উপলব্ধি করেন, তারা পড়াশোনা করতে চায়। কারণ তারা যদি পড়াশোনা করে তাহলে পরিবারের জন্য প্রোটিন কিনতে পারবে এবং পরিষ্কার পানি পেতে পারবে। এবং সেগুলো খুবই মৌলিক চাহিদা।

Reneta

মানসুর আলির কথা
১২ বছর বয়সী মানসুর আলীর কথাও ফেসবুক বন্ধুদের বলেন প্রিয়াঙ্কা। বালুখালি ক্যাম্পের এই ছেলেটি শুরুতে শুধু রক্তের দাগ আর সহিংসতার ছবিই আঁকতো, অথবা আঁকতো ফুটবল খেলার সময়ে তার ও বন্ধুদের উপরে হেলিকপ্টার থেকে আক্রমণের চিত্র। এখন তার ছবিতে ফুটে ওঠে আশার ছবি। সেই মানসুরের সঙ্গেও রোহিঙ্গা ক্যাম্পে কিছু সময় কাটান প্রিয়াঙ্কা।

রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কার প্রথম দিন
রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে প্রথম দিনেই রোহিঙ্গা শিশুদের বিধ্বস্ত অবস্থা দেখেন প্রিয়াঙ্কা। তিনি উপলব্ধি করেন, পালিয়ে আসা রোহিঙ্গা শিশুরা মানসিকভাবে ও শারিরীকভাবে খুবই বিধ্বস্ত। আর এই ক্ষত তাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে। তারা খাবার ও পানি ছাড়াই কাটিয়েছে দিন। কখনো কখনো রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে মাঠে। কোনো ধরনের সাহায্য ছাড়াই।  পায়ে হেঁটে পাড়ি দিয়েছে অনেকটা পথ। সেই তালিকায় ছিলো অনেক নারী, বয়স্ক মানুষ, গর্ভবতীরাও। বাংলাদেশে এসে তাদের কষ্ট কিছুটা কমেছে।

গত ২১ মে ইউনিসেফের হয়ে বাংলাদেশে আসের বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ফিরে যান ২৪শে মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

এবার কাতারে নিষিদ্ধ সৌদি পণ্য

পরবর্তী

বিশ্বকাপের মুখোমুখি ঈদের সিনেমা: প্রেক্ষাগৃহে দর্শক আসবে তো?

পরবর্তী

বিশ্বকাপের মুখোমুখি ঈদের সিনেমা: প্রেক্ষাগৃহে দর্শক আসবে তো?

ভুয়া ক্রেডিট রিপোর্ট ঠেকাতে তথ্য ভান্ডার তৈরির পরামর্শ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT