চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৫৮ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ অস্ত্র ও গুলি। মঙ্গলবার ভোরে কক্সবাজারের শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান।

নিহতরা হল চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার আব্দুস সামাদ (২৭) এবং যশোরের অভয়নগর এলাকার মো. আবু হানিফ (৩০)।

মেজর মেহেদী জানান, শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় স্থাপিত র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে গাড়ি তল্লাশি চলছিলো। এসময় টেকনাফ থেকে আসা একটি ট্রাক সে স্থানে পৌঁছানো মাত্র র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে।

Banglabid

র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এতে ট্রাকে থাকা ২ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এসময় ট্রাকটি তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার ইয়াবা, ১ টি বিদেশী পিস্তল, ১ টি দেশীয় তৈরী বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৮ টি গুলির খোসা পাওয়া যায়।

নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কার বিদায়, সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান

পরবর্তী

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: ইসি

পরবর্তী
নির্বাচন কমিশন-সেনা মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: ইসি

‘আমার প্রিয় প্রতিযোগিতার নাম চ্যাম্পিয়ন্স লিগ’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT