চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বজ্রপাতে দু’জনের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২৫ পূর্বাহ্ণ ২৪, মে ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বজ্রপাতের দৃশ্য, আকাশে কালো মেঘের মধ্যে বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৫টায় মহেশখালী উপজেলার নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাট এবং কুতুবদিয়া উপজেলার লেমশিখালী সিকদার পাড়ায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মোহাম্মদ জিলানী (২৭) এবং আব্দুর রহমান (৬৫)।

এদের মধ্যে মোহাম্মদ জিলানী মহেশখালীতে নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন লবণ শ্রমিক।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, রোববার বিকালে বজ্রপাতের ঘটনায় নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছে।

স্থানীয়দের বরাতে আব্দুল হাই বলেন: নির্মাণাধীন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটে প্রতিদিনের মত কাজ করছিল ৪/৫ জন শ্রমিক। এসময় আকস্মিক বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতের ঘটনায় দুই শ্রমিক আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে প্রকল্প এলাকায় স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে একই সময়ে পৃথক বজ্রপাতের ঘটনায় কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের সিকদার পাড়ায় আব্দুর রহমান নামের এক লবণ শ্রমিক নিহত হয়েছে বলে জানান কুতুবদিয়া থানার ওসি মো. জালাল উদ্দিন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন: রোববার বিকালে লেমশিখালী ইউনিয়নের সিকদার পাড়ার স্থানীয় লবণ মাঠে কাজ করছিল ৩/৪ জন শ্রমিক। এসময় আকস্মিক বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে।

ট্যাগ: কক্সবাজারের মহেশখালী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদির মসজিদে মাইক ব্যবহার সীমিত করে আইন পাশ

পরবর্তী

ইটালিতে কেবল কার দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

পরবর্তী
ইটালিতে কেবল কার দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে কেবল কার দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

Cyclone Yaas approaching Bangladesh with heavy rainfall and strong winds. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে পরিণত ‘ইয়াস’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT