চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের কাছে আরও ২ জেলেসহ মোট ৮৩ জন জীবিত উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
বাংলাদেশ
A A

ঘুর্ণিঝড় মোরা’র কারণে নিখোঁজ হওয়া আরো দুই জেলেকে কক্সবাজারের কাছে উদ্ধার করেছে নৌবাহিনী। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগর থেকে মোট ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হল। নৌবাহিনীর জাহাজসমূহ ৫টি গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশের পুরো সমুদ্রসীমায় একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

একই সাথে নৌবাহিনী কুতুবদিয়া ও সেন্টমার্টিনে দূর্গতদের ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এর আগের দিন ধলেশ্বরী এবং অপরাজেয় জাহাজের সাহায্যে কক্সবাজারের এলিফ্যান্ট পয়েন্ট এবং কুতুবদিয়ার কাছ থেকে  সমুদ্রে ভাসমান অবস্থায় ২৪জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের সবাইকে সুস্থ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রামের পাঁচ নম্বর জেটিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ত্রাণের পাশাপাশি ৩৩ বাংলাদেশি জেলেকে নিয়ে এসেছিল।

ঝড়ের কারণে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর ১৮টি জাহাজ কাজ করছে। এছাড়া হেলিকপ্টার ও টহল বিমান কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে তল্লাশী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।

দূর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও জরুরী চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

গত ৩০ মে উপকূলের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড় মোরা। সেন্টমার্টিন ও টেকনাফে ঘণ্টায় ১৩৫ কি.মি গতিবেগে আঘাত হানে এই ঘূর্ণিঝড়টি। এদিন দুপরের মধ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের মণিপুরে সরে যায় ঘূর্ণিঝড় মোরা।বৃষ্টি ঝরিয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়ে এটি।

মোরা’র প্রভাবে বঙ্গোপসাগরে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়।এই ঝড়ে ছয় জন প্রাণ হারান। অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং উপদ্রুত এলাকার প্রায় পাঁচ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়।

ট্যাগ: ঘূর্ণিঝড় মোরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাগুরায় জামায়াতের আমীরের বাড়ি থেকে ৮ সন্দেহভাজন জঙ্গি আটক

পরবর্তী

চট্টগ্রাম আবাহনীকে ফাইনালে নিলেন মামুনুল

পরবর্তী
ফাইল ছবি

চট্টগ্রাম আবাহনীকে ফাইনালে নিলেন মামুনুল

শতকের পথে কেন উইলিয়ামসন

চার বছরেও অজি-কিউইদের ভাগ্য পাল্টালো না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT