চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সিডনির ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব ল’র চত্বরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আজ এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি মিল্টন হাসনাত।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: ‘‘আজ ২০ ফেব্রুয়ারী সকালে সিডনিতে সিডনির ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব ল’র চত্বরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বাংলাদেশের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এসময়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হোসেন, স্কুল অব ল’র শিক্ষক ড: মাসুদ, ড: দাউদ হাসান, বাংলাদেশি কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি স্থাপনে উদ্যোগ গ্রহণ ও মূল ভূমিকা পালন করার জন্য ড: দাউদ হাসানকে আন্তরিক অভিনন্দন, সেই সাথে এটি বাস্তবায়নে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বঙ্গবন্ধু কাউন্সিলের সাবেক সভাপতি ড: আব্দুর রাজ্জাক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: কাইউম পারভেজকেও আন্তরিক ধন্যবাদ।

Banglabid

আমার জানামতে বাংলাদেশের বাইরে কোন বিশ্ববিদ্যালয় চত্বরে প্রথমবারের মত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি স্থাপন করা হল। বাঙালি হিসেবে এটি আমাদের সবার জন্য বিশাল এক অর্জন। সামান্য বিলম্বে হলেও বঙ্গবন্ধু আজ পৃথিবীর বুকে অবিসম্বাদিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু

Reneta

পুনশ্চঃ সিডনির আকাশে-বাতাসে এখন অনেকেরই নাম শোনা যাচ্ছে। ‘অমুক দলের অমুক এটা করেছে, তমুক এটা করেছে’র ভীড়ে আসল মানুষগুলোর নামই চাপা পড়ে যাচ্ছে। ইতিহাসের সত্যটুকু মানুষকে জানানোর অভিপ্রায়ে এই স্ট্যাটাসটি দিলাম। অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে চলে এ সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা বোঝেন। ছাগল দিয়ে যেমন হাল-চাষ হয় না তেমনি যারে-তারে দিয়ে সব কাজ হয় না। রাজনীতির নামে প্লট-পারমিট-ব্যাংক লোন আত্মসাৎ, দুর্নীতি, হীইব্রিড তোষণ যাদের পেশা, তারা সেটা নিয়ে থাকলেই মঙ্গল। তাতে বিদেশে বাঙালি কমিউনিটিও রক্ষা পায়।’’

মিল্টন হাসনাতের স্ট্যাটাস

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ শেষ বাংলাদেশের মেয়েদের

পরবর্তী

‘দেশে মানুষের সংখ্যা অনুপাতে আত্মিক বাঙালির সংখ্যা কম’

পরবর্তী

'দেশে মানুষের সংখ্যা অনুপাতে আত্মিক বাঙালির সংখ্যা কম'

তামিলনাড়ুর ‘মোস্তাফিজ’ ৩ কোটিতে পাঞ্জাবের

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT