চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসাকাকে করা আপত্তিকর মন্তব্যে ভীত নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল ও ওসাকাকে নিয়ে আলোচনা, টেনিস ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যা ঘটেছে তার জন্য আমি ভয় পাচ্ছি। এমন কখনোই হওয়া উচিৎ নয়। বাস্তবে দর্শকদের কাছ থেকে বাজে ব্যবহার পাওয়ার ঘটনা ঘটে। শুনতে ভয়ানক হলেও এটাই সত্যি, আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের এ ধরনের সমস্যাগুলো প্রতিরোধ করতে হবে।’

দর্শকসারি থেকে আপত্তিকর মন্তব্য শোনার পর ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে খেলা শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন জাপান তারকা নাওমি ওসাকা। ঘটনার পর নিজের প্রতিক্রিয়া এভাবেই জানালেন ছেলেদের এককে ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল।

স্প্যানিশ কিংবদন্তির কথায়, ‘বুঝতে পারছি, নাওমি এই ঘটনায় অনেক কষ্ট পেয়েছে। সম্ভবত তার মানসিক (স্বাস্থ্য) সমস্যা আছে। আমি কেবল তার আরোগ্য কামনা করছি। শুভ কামনা জানাচ্ছি।’

‘তবে জীবনের কোনোকিছুই নিখুঁতভাবে চলে না। আমাদের প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

নাদালের আগে ওসাকাকে করা আপত্তিকর মন্তব্যের বিষয়ে কথা বলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। তার ভাষ্য ছিল, ‘আমি অবশ্যই নাওমির অবস্থা অনুভব করছি, ঘটনাটি তাকে মর্মাহত করেছে।’

‘তবে এটি এমন এক বিষয় যা সবসময়ই খেলাধুলার অংশ ছিল। অন্তত তাই মনে করি। আমাদেরকে এসবের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সহ্যশক্তি রাখতে হবে। কারণ খেলাধুলার সকল ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে।’

ট্যাগ: ইন্ডিয়ান ওয়েলসওসাকানাদালমারেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শুধু মৃত্যুই জানে, এর শেষ কোথায়’, যুদ্ধ প্রসঙ্গে শাহরুখ

পরবর্তী

অশ্বিনের যে কীর্তি নেই আর কারও

পরবর্তী
অশ্বিনের অসাধারণ বলের পারফরম্যান্সের জন্য বাংলাদেশি ক্রিকেটাররা উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্বিনের যে কীর্তি নেই আর কারও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালালের সম্প্রসারণ কাজ দ্রুত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT