চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের শেষ কবে, তা কারও জানা নেই। এই পরিস্থিতিতে যুদ্ধ প্রসঙ্গে করা শাহরুখের একটি মন্তব্যের পুরোনো ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে শাহরুখ বলেন, ‘শুধু মৃত্যুই জানে, এর শেষ কোথায়। যিনি মারা যান, তার জন্যই যুদ্ধ শেষ হয়। যুদ্ধে অনেক মৃত্যু হয়। যুদ্ধে অনেক দুঃখজনক ঘটনা ঘটে। যুদ্ধ একাকীত্ব বাড়ায়। ভালো, খারাপ, জঘন্য প্রতিশোধ, যে যেই কারণই বলুক না কেন; যুদ্ধ মোটেই ভালো নয়। যুদ্ধ কখনই শান্তি আনতে পারে না। ভালোবাসার বিকল্প হতে পারে না যুদ্ধ। ‘
শাহরুখের পুরোনো এই বক্তব্য বর্তমান বিশ্ব পরিস্থিতির জন্য উপযুক্ত বলে মনে করছেন তার ভক্তরা। অনেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করছেন ভিডিওটি। শাহরুখের চিন্তাধারার প্রশংসায় ভাসছেন ভক্তরা।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘জিরো’। বক্স অফিসে ব্যবসা করতে পারেনি ছবিটি। এরপর রুপালী পর্দা থেকে দীর্ঘ বিরতি নেন অভিনেতা। অবশেষে ফিরছেন তিনি। কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন ‘পাঠান’-এর। এই ছবিতে তার সঙ্গে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
View this post on Instagram







