চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওলামা লীগের নামে কর্মকাণ্ড বেআইনি: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
awamileague logo

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আওয়ামী ওলামা লীগ’ নামে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই। আওয়ামী ওলামা লীগের নামে কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও বে-আইনি।

সোমবার সন্ধ্যায় দলটির দপ্তর সম্পাদক ড. মো. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘আওয়ামী ওলামা লীগ’-এর ব্যানারে একটি সংবাদের প্রতি আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই সংবাদে ‘আওয়ামী ওলামা লীগ’-এর বরাতে বিপিএল ক্রিকেট নিষিদ্ধের দাবি করা হয়েছে। যা সম্পূর্ণ অনৈতিক ও বে-আইনি।

Banglabid

আমরা সংশ্লিষ্ট সকলকে এই ধরনের অনৈতিক ও বে-আইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। একই সাথে আওয়ামী ওলামা লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে বাল্য বিবাহ নিরোধ আইনকে কালো আইন দাবি করে তা বাতিলের দাবি জানায় আওয়ামী লীগ সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ওলামা লীগ

ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, ‘১৮ বছরের নিচের ছেলে-মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনকহারে বেড়েই চলে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারী মায়ের পরিমাণ।’

Reneta

এছাড়াও জুয়াড়িদের আস্তানা উল্লেখ করে বিপিএলকেও নিষিদ্ধের দাবি জানানো হয় এ মানববন্ধন থেকে।

ওলামা লীগ ছাড়াও এতে অংশ নেয়  ১৩টি সমমনা দল।

আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী ওলামা লীগআওয়ামী লীগওলামা লীগলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজিবি-বিজিপির আলোচনায় মাদক ও স্থলমাইন

পরবর্তী

মাননীয় প্রধানমন্ত্রী, এবার আমাদের পালা

পরবর্তী

মাননীয় প্রধানমন্ত্রী, এবার আমাদের পালা

বিপিএলে ‘খেল’ দেখাচ্ছে মুশফিকের চিটাগং

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT