চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নের ঘরের মেঝে, তোয়ালে-বালিশে রক্তের দাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
শিশু ও বৃদ্ধ ব্যক্তি অস্ট্রেলিয়ার স্মৃতিস্তম্ভের সামনে ফুল অর্পণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ছুটি কাটাতে যে ভিলায় ছিলেন ওয়ার্ন, সেখানে তার ঘরের মেঝে, গোসলের তোয়ালে ও বালিশে রক্তের দাগ পাওয়া গেছে।

থাইল্যান্ডের গণমাধ্যমে এসেছে এসব তথ্য। ঘনিষ্ঠ বন্ধু অ্যান্ড্রু নিওফিটো ওয়ার্নকে ফেরানোর চেষ্টায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সফল হননি জানানো হচ্ছে। সুরাট থানি প্রাদেশিক পুলিশের কমান্ডার জানিয়েছেন, সিপিআর শুরুর সময় ওয়ার্নের কাশি ও রক্তপাত হচ্ছিল।

আনুচ হান-ইয়াম নামের একজন প্যারামেডিক জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টায় থাই সমুজান রিসোর্টের দোতলা ভিলায় তার পৌঁছানোর সময় ওয়ার্নের জ্ঞান ছিল না।

‘শেনের বন্ধুরা তাকে ফেরানোর চেষ্টা করেছিল। আমরা যখন অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলাম, তখন আমি সিপিআর করার দায়িত্ব নেই। তারা মরিয়া ছিল। আমার মনে হয় একজন কাঁদছিল। তারা সত্যিই আতঙ্কিত ও চাপের মধ্যে ছিল।’

‘তারা তাকে জাগানোর চেষ্টা করতে থাকে এবং আমি কাউকে বলতে শুনেছি, সাড়া দাও, শেন। সাড়া দাও শেন। দেখতে পাচ্ছিলাম, তারা সবাই স্তম্ভিত এবং আমি শুধু মনোযোগ দিয়ে আমার সেরাটা করার চেষ্টা করেছি। রুমে আরও চার-পাঁচজন ছিল। সব পুরুষ, কোনো মহিলা ছিল না।’

‘ভিলাটি পরিষ্কার ছিল, ভেতরে কোনো বিয়ার বা সিগারেট দেখতে পাইনি। অস্বাভাবিক কিছু ছিল না, যা আমাকে ভাবতে বাধ্য করেছে তারা পার্টি করছে।’

‘যখন এসেছিলাম, জানতাম না যে শেন ওয়ার্ন। কিন্তু জানি সে কে, সে একজন তারকা। তার জন্য আমার যথাসাধ্য চেষ্টা সর্বশক্তি প্রয়োগ করেছি। আমি খুবই মর্মাহত, কারণ তাকে সাহায্য করতে পারিনি।’

ওয়ার্নের ম্যানেজার জেমস এরস্কাইন বলেছেন, অ্যাম্বুলেন্সে ওয়ার্নকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে নিওফিটো তাকে ফেরানোর চেষ্টায় সিপিআর পদ্ধতি প্রয়োগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল।

অ্যাম্বুলেন্স দলের প্রধান ফেট বুনরাক থাই গণমাধ্যমকে বলেছেন, নিওফিটো ২০ মিনিট ধরে ওয়ার্নের জন্য সিপিআর করেছেন।

থাই পুলিশ বলছে, ওয়ার্ন থাইল্যান্ডে তার মৃত্যুর আগে বুকে ব্যথা অনুভব করেছিলেন। তিনি আগে হাঁপানি ও হৃদরোগের চিকিৎসা নিয়েছেন।

ওয়ার্ন মৃত্যুর আগে দেশে থাকতে হৃদরোগের ডাক্তারের কাছে গিয়েছিলেন। অজি কিংবদন্তির শরীরে কোনো মাদকদ্রব্যের উপস্থিতি মেলেনি।

ওয়ার্নের ম্যানেজার এরস্কাইনের ভাষ্য, ‘তিনি জীবনের বেশিরভাগ সময় ধূমপান করেছেন। আমার মনে হয় এটি একটি বিশাল বড় হার্ট অ্যাটাক ছিল। আমার মনে হয় সেটাই হয়েছে।’

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নথাইল্যান্ডলিড স্পোর্টসলেগ স্পিনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ২৩ মার্চ

পরবর্তী

পিএইচডি না করেই তিনি ড. মাঈন উদ্দিন

পরবর্তী
বাংলাদেশি ব্যক্তি, চশমা পরা, হালকা পাজামা পরিহিত, পেশাদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএইচডি না করেই তিনি ড. মাঈন উদ্দিন

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT