চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমানের সামনে বাংলাদেশ, হারলেই শেষ বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ওঠার যোগ্যতা অর্জনের লড়াইয়ে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে খেলা শুরু রাত ৮টায়। হেরে গেলে সুপার টুয়েলভ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে বাছাইপর্ব শুরু করে ওমান। পরে রাতের ম্যাচে বাংলাদেশ ৬ রানে হারে স্কটল্যান্ডের কাছে।

ওমানের পর টাইগারদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। দুটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। তারপরও তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য তিন দলের জয়-পরাজয়ের দিকে। গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রানরেটের হিসাব।

Banglabid

ওমান রানরেটে এতটাই এগিয়ে যে তাদের ধরা কষ্টকর বাকি দলগুলোর জন্য। পিএনজির দেয়া ১৩০ রানের লক্ষ্য তারা টপকায় ১৩.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে।

বাংলাদেশের মূলপর্বে যাওয়া নিয়ে শঙ্কা আছে যথেষ্ট। গ্রুপের চার দল থেকে দুটি দল উঠবে সুপার টুয়েলভে। ফেভারিট দল হিসেবে খেলতে নামা বাংলাদেশকে হারিয়ে কাজের কাজটি করে রেখেছে স্কটল্যান্ড। ওমানও প্রথম ম্যাচে দাপট দেখায় কম শক্তির দল পিএনজির বিপক্ষে।

ওমানের বিপক্ষে বাংলাদেশের একটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। ভারতে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওমানকে ৫৪ রানে হারিয়েছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল।

Reneta

তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচে। এবার স্কোয়াডে নেই বাঁহাতি ওপেনার। চোট ও ব্যক্তিগত কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন স্কোয়াড ঘোষণার আগেই।

৫ বছর পর আবার বিশ্ব আসরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওমান। মাসকাটে আন-অফিসিয়ার প্রস্তুতি ম্যাচে টাইগারদের বিপক্ষে ‘বি’ টিম খেলিয়েছিল তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-ওমানমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি

পরবর্তী

সাম্প্রদায়িক হামলা, সোচ্চার তারা

পরবর্তী

সাম্প্রদায়িক হামলা, সোচ্চার তারা

দশ হাজার কর্মী নিয়োগ করবে ফেসবুক

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT