আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাতা বেগম ফজিলাতুন্নেসা মারা গেছেন।
সোমবার ১০টা ৩৫ মিনিটে চিকিত্সাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে …… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু এ তথ্য নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের পারিবারিক কবরস্থানে মঙ্গলবার দাফন করা হবে।
ওবায়দুল কাদেরের রত্নগর্ভা মা বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি বলেন, এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হলো, যা অপূরণীয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ হারাল একজন অভিভাবককে। রত্নগর্ভা এই মা সবসময় অনুপ্রেরণা যুগিয়ে গেছেন।







