চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের জন্য রিজভীর প্রার্থনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন: আমরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ যেনো তাকে দ্রুত সুস্থ করে দেন।

তিনি বলেন: তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা শুনছি। আমরা আগেই বলেছি বিএসএমএমইউ উন্নত চিকিৎসার জন্য যথেষ্ট নয়। বেগম খালেদা জিয়া বিদেশ যেতে চাননি। দলের পক্ষ থেকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানানো হয়েছে।

Banglabid

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৬ মার্চ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন: গতকাল রোববার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এসে খালেদা জিয়া বলেছেন, আমার শরীরটা ভালো যাচ্ছে না। খুবই অসুস্থ আমি। চিকিৎসকরা দরকারি চিকিৎসা সেবা দিচ্ছেন না।

রিজভী বলেন: দেশবাসীর প্রাণপ্রিয় নেত্রী নিজের মুখে এই প্রথম এমন ভয়াবহ অসুস্থতার কথা বললেন। তার স্বাস্থ্যের চরম ক্রমঅবনতিতে দেশবাসীর মতো আমরা খুবই উদ্বিগ্ন। এক পয়সাও তসরুপ না হলেও দুই কোটি টাকার সাজানো মিথ্যা মামলায় এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি রেখে আর কত প্রতিহিংসার জ্বালা মেটানো হবে?

তিনি বলেন: আমরা প্রতিদিন নানাভাবে আহ্বান এবং দাবি করে আসছি, খালেদা জিয়াকে তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করুন। তাকে জামিনে মুক্তি দিন। জেলে নেয়ার পর থেকে তিনি প্রচণ্ড অসুস্থ। দেশবাসী জানেন তিনি হাঁটতে পারছেন না। পা ফুলে গেছে। হাত অবশ। পুরনো রোগগুলো বেড়ে গেছে। চোখেও প্রচণ্ড ব্যথা। নির্যাতন সহ্য করতে গিয়ে তাঁর পূর্বের অসুস্থতা এখন আরও গুরুতর রূপ ধারণ করেছে। কাঁধে প্রচণ্ড ব্যথা, হিপ-জয়েন্টেও ব্যথার মাত্রা প্রচণ্ড। ঝুঁকিপূর্ণ শরীর। প্রতি মুহূর্তে আমরা তাকে নিয়ে আশঙ্কায় থাকি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডা. দেবী শেঠির পরামর্শে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে

পরবর্তী

সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

পরবর্তী

সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

চলচ্চিত্রে দুর্দিন, সমাধানে সংসদে কথা তুললেন সুবর্ণা

সর্বশেষ

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT