চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ সিনেমার পোস্টার প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ উঠে আসছে রুপালী পর্দায়। নঈম ইমতিয়াজ নেয়ামূল তার নির্মাণ মুন্সিয়ানা দিয়ে ‘গাঙচিল’কে প্রাণবন্ত করে পর্দায় তুলে আনছেন। ওই ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে।

মঙ্গলবার রাতে পরিচালক নেয়ামূল তার ব্যক্তিগত ফেসবুকে পোস্টারটি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে, তারিক আনাম খান, ফেরদৌস, পূর্ণিমা ও আনিসুর রহমান মিলনকে। পরিচালক চ্যানেল আই অনলাইনকে জানান, ছবির প্রায় সব কাজ শেষ।

তিনি বলেন, একটি আইটেম গানসহ মোট দুটি গানের শুটিং বাকি আছে। এছাড়া দু-একটি দৃশ্য ও প্যাচওয়ার্কের কাজ বাকি। চলতি মাসের শেষেই কাজ শেষের ইচ্ছে রয়েছে। তখন আইটেম গানে আরও এক নায়িকার নাম ঘোষণা করে চমক দিতে চাই।

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল আরও বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেশিরভাগ অংশের শুটিং করেছি। পুরো কাজ সম্পন্ন করে তারপর মুক্তি নিয়ে ভাববো। করোনায় হল বন্ধ, মানুষের জীবন ঝুঁকির মধ্যে। সব ধকল কাটিয়ে মানুষ স্বাভাবিক দিনযাপনে ফিরলে ‘গাঙচিল’-এর মুক্তি দেব।

‘গাঙচিল’ উপন্যাসটি নিয়ে ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এটি কোন কাল্পনিক গল্প নয়। নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসে উঠে এসেছে।

২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল ‘গাঙচিল’।

 

ট্যাগ: আনিসুর রহমান মিলনঋতুপর্ণাওবায়দুল কাদেরপূর্ণিমাফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমার’সহ পিএসজির তিনজনের করোনা

পরবর্তী

ঋণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপ

পরবর্তী

ঋণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপ

স্তন ক্যান্সার চিকিৎসায় বড় আবিষ্কার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT