চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামা-দালাই লামা বৈঠক, ক্ষুব্ধ চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

চীনের বারবার নিষেধ সত্ত্বেও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার হোয়াইট হাউজে ব্যক্তিগত এ বৈঠকের আয়োজন করা হয়।
এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক ইস্যু
নিয়ে সমস্যা চলছে চীনের। তার ওপর নিষেধ না শুনে এ দু’জনের দেখা করায় তীব্র
ক্ষোভ প্রকাশ করেছে দেশটি।

দালাই লামাকে ‘একজন চীনবিরোধী বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে তাকে অতিথি হিসেবে গ্রহণ না করতে অনেক আগে থেকেই সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেইজিং।

Banglabid

তবে এই বৈঠক একেবারেই ব্যক্তিগত বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তিব্বতের এই ধর্মী নেতার আদর্শ ও শিক্ষার প্রতি অনুরাগ থেকেই ওবামা তার সঙ্গে দেখা করেছেন বলে জানানো হয়। বৈঠকে ওবামা ও দালাই লামা মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রেসিডেন্ট ওবামা বৈঠকে আবারও স্পষ্ট করে জানিয়ে দেন, তিব্বত চীনের অংশ এবং চীনের থেকে তিব্বতের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র কখনোই সমর্থন করে না। এছাড়াও চীনের সঙ্গে বিভেদ মেটানোর জন্য চীনের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলতে দালাই লামা ও তার প্রতিনিধিদের অনুরোধ করেন তিনি।

চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হওয়ার পর দালাই লামা ১৯৫৯ সালে তিব্বত থেকে ভারতে পালিয়ে গিয়ে সেখানে কেন্দ্রীয় তিব্বতি প্রশাসন প্রতিষ্ঠা করেন।

Reneta

চীনের দাবি, দালাই লামা তিব্বতকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু এই ধর্মীয় নেতা ‘মধ্যমপন্থা’ অনুসরণের কথা উল্লেখ করে বলেন, তিনি তিব্বতের জন্য স্বায়ত্বশাসন চান, স্বাধীনতা নয়। এজন্য চীন সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি তিনি।

এ ব্যাপারে ওবামা দালাই লামার দৃষ্টিভঙ্গি এবং শান্তি ও অহিংসা প্রতিষ্ঠায় তার প্রতিশ্রুতির প্রশংসা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দালাই লামাবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT