চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামার ‘ইটের’ জবাবে ট্রাম্পের ‘পাটকেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউজে থাকার পুরো সময়টাকে একটি
‘বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী
ডোনাল্ড ট্রাম্প।

‘তিনি (ওবামা) ছিলেন দুর্বল, ছিলেন নিষ্ক্রিয়,’ ফক্স নিউজ
চ্যানেলকে দেয়া একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পকে
প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে ওবামার দেয়া বক্তব্যেরই পাল্টা জবাব দিতে
গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। রিপাবলিকান পার্টি কেনো তাকে প্রার্থী হিসেবে এখনো সমর্থন দিচ্ছে, এর আগে সেই প্রশ্ন তোলেন প্রেসিডেন্ট ওবামা।

Banglabid

জনসম্মুখে তার সমালোচনা করেছেন, নিজের দলের এমন দু’জন নেতাকে সমর্থন না দেয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। হাউজ স্পিকার পল রায়ান আর সিনেটর জন ম্যাককেইন – এই দুই রিপাবলিকান নভেম্বরে পুনঃনির্বাচনে দাঁড়াবেন।

অন্যদিকে রিপাবলিকান দাতা এবং তহবিল সংগ্রাহক মেগ হুইটম্যান ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পাওয়ার লড়াই শুরুর পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে বারবার আলোচনার কেন্দ্রে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ হিলারি ক্লিনটনকে বা শয়তান বলে উল্লেখ করেছেন তিনি। এর আগে ইরাকে যুদ্ধের মাঠে নিহত এক মার্কিন মুসলিম সেনা সদস্যের মাকে নিয়ে কটূক্তি করেও ট্রাম্প ব্যাপক সমালোচিত হন।

Reneta

এসব মন্তব্যের প্রেক্ষিতে ওবামা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার সবচেয়ে কড়া নিন্দা জানালেন। এক বক্তব্যে বারাক ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার একেবারেই অযোগ্য। তিনি বলেন, ‘আমি গত সপ্তাহেই একবার এ কথা বলেছিলাম এবং তিনি বারবার আমার কথা সঠিক প্রমাণ করছেন।’

নির্বাচনী লড়াইয়ে একে অপরকে আক্রমণ করা মার্কিন রাজনীতিতে নতুন কিছু নয়। তবে ডোনাল্ড ট্রাম্প যেন তাতে নতুন মাত্রা যোগ করেছেন বলে মন্তব্য করছেন রাজনীতির বিশ্লেষকরা।

এসব বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প রিপাবলিকান ভোটারদের বাহবা পেলেও তার সাম্প্রতিক মন্তব্যে স্বয়ং তার নিজের দল রিপাবলিকান পার্টিরই অনেক নেতা এখন তার সমালোচনা করছেন।

তারপরও কেন রিপাবলিকান দল ট্রাম্পকে প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছেন, প্রশ্ন করেন বারাক ওবামা।

তিনি বলেন, ‘এখন তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, বারবার যদি শক্ত ভাষায় বলতেই হয় যে, তিনি (ট্রাম্প) যা বলছেন তা অগ্রহণযোগ্য তাহলে কেন তারা এখনো প্রার্থী হিসেবে তাকে সমর্থন দিচ্ছেন?’এই পরিস্থিতিতে পুরো রিপাবলিকান পার্টির মান নিয়েই প্রশ্ন তোলেন ওবামা।

গত কয়েক দিনে করা জনমত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প ক্রমশই নিচে নামছেন। তবে তিনি অবশ্য উল্টো হিলারি ক্লিনটনকেই অযোগ্য বলছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পিস স্কুল পরিচালনায় স্বাধীনতার চেতনা বিরোধী শক্তি’

পরবর্তী

‘শুভর সঙ্গে গাও নিয়তি বদলাও’ (ভিডিও)

পরবর্তী

‘শুভর সঙ্গে গাও নিয়তি বদলাও’ (ভিডিও)

‘অবশেষে’ ভারতে টেস্ট খেলবে টাইগাররা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT