চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে ‘রেশমি রকেট’, মুক্তির তারিখ জানালেন তাপসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
তাপসী হাসিমুখে দাঁড়িয়ে, বাংলা সংবাদ portal চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর থেকেই আলোচনায় ছিল তাপসী পান্নু অভিনীত আসন্ন ছবি ‘রেশমি রকেট’। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে সেটি বড়পর্দায় নয় বরং ওটিটি প্লাটফর্মে।

আসছে ১৫ অক্টোবর জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে ‘রেশমি রকেট’। সোমবার (২০ সেপ্টেম্বর) নিজের টুইটার হ্যান্ডেল থেকে এমনটাই ঘোষণা দিয়েছেন তাপসী।

গতবছরই শেষ হয় পরিচালক আকর্ষ খুরানার এই স্পোর্টস ড্রামা ফিল্মটির শুটিং। যেখানে একজন দৌড়বাজের ভূমিকায় অভিনয় করেছেন ‘থাপ্পড়’ খ্যাত অভিনেত্রী। ইতিমধ্যেই ছবিটির শুটিংয়ের সময় তার নানা ঝলক দেখে ফেলেছে নেটিজেনরা।

Banglabid

মূলত বড়পর্দায় ‘রেশমি রকেট’ মুক্তি পাক এমনটাই চেয়েছিলেন ছবির নির্মাতারা। কিন্তু ভারতে বর্তমান করোনা পরিস্থিতির কারণে বড় পর্দায় ছবি মুক্তি পাওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে মনে করছেন তারা। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে ছবি মুক্তির ক্ষেত্রে কার্যত ভরসার জায়গা হয়ে গিয়েছে ওটিটি।

এদিকে মাসখানেকেরও বেশি সময় হয়েছে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলগুলো খোলার অনুমতি দিয়েছে ভারতের সরকার। তারপরও সংক্রমণের আশঙ্কায় দর্শকরা কতটা হলমুখী হবেন, তারও একটা সন্দেহ থেকেই যাচ্ছিল ছবি নির্মাতাদের মনে। ফলে সিনেমা হল খুললেও ছবি মুক্তির জন্য ওটিটিকেই বেছে নিচ্ছেন পরিচালক থেকে প্রযোজকরা। সেই কারণেই ওটিটিতে ‘রেশমি রকেট’ এর মুক্তি নিশ্চিত করেছেন এর নির্মাতারা।

রনি স্ক্রুওয়ালা প্রযোজিত ‘রেশমি রকেট’ এর চিত্রনাট্য লিখেছেন নন্দা পেরিয়াসামি, অনিরুদ্ধ গুহ এবং কনিকা ধিলন। তাপসী পান্নু ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রিয়াংশু পাইনুলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্বেতা ত্রিপাঠি, সুপ্রিয়া পাঠককে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটি প্ল্যাটফর্মজি-ফাইভতাপসী পান্নুসুপ্রিয়া পাঠক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুদানে সেনাঅভ্যুত্থানের চেষ্টা ‘ব্যর্থ’

পরবর্তী

ইভ্যালির রাসেল রিমান্ডে, কারাগারে শামীমা

পরবর্তী
নিরাপত্তা বাহিনী ও একজন নারী কর্মকর্তা বিমানবন্দরে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভ্যালির রাসেল রিমান্ডে, কারাগারে শামীমা

কক্সবাজারে ইউপি নির্বাচনের প্রার্থীদের ছবি, নৌকা ও স্বতন্ত্র প্রতীকের প্রার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ইউপি নির্বাচন: নৌকা ৬, স্বতন্ত্র ৬, স্থগিত ২

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT