চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐক্য প্রক্রিয়া’র নামে ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র নামে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্তকারীদের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ মোকাবেলার ঘোষণা এসেছে ১৪ আয়োজিত পেশাজীবী সংগঠন গুলোর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা থেকে।

মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভাপতির বক্তৃতায় ১৪দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দেশের রাজনীতিতে যে চক্রান্ত শুরু হয়েছে। যে কোন মূল্যই এই হতাশাগ্রস্ত-চিহ্নিত চক্রান্তকারীদের প্রতিহত করা হবে। আমরা ১৪ দল প্রত্যয় ঘোষণা করছি যারা বিএনপি-জামাত ও সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।

Banglabid

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, যতই চক্রান্ত করা হোক আমরা এক চুল পরিমাণ সংবিধানের বাইরে যাব না। জনগণকে সঙ্গে নিয়ে মাঠে-ময়দানে আলহামদুলিল্লাহ চক্রান্তকারীদের কে প্রতিহত করা হবে। আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীতে সম্মেলন করবে ১৪দল। ঢাকাসহ প্রতিটি বিভাগীয় শহর ও জেলা- উপজেলায় সমাবেশ করে চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করব।

মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এদেশে যারা জাতির পিতা কে মানে না, বঙ্গবন্ধুকে মানে না। সংবিধানের চার মূলনীতি মানে না তাদেরকে রাজনীতির বাইরে যেতে হবে। ড. কামাল হোসেনদের বলবো বিএনপি- জামায়াত যত ভালো কথাই বলুক না কেন। তারা জাতির পিতা কে মানে না। সংবিধান মানে না বঙ্গবন্ধুকে মানে না। ড. কামাল হোসেন সেই তাদের সাথে হাত ধরে উল্লাস করলেন, এটা বাংলাদেশের বিরুদ্ধে উল্লাসের অট্টহাসি।

জাসদের সভাপতি বলেন, ডঃ কামাল হোসেন, বিএনপি-জামায়াত ঐক্যের নামে চক্রান্ত করছে। চক্রান্ত করে তারা অপরাধীদেরকে রাজনীতিতে হালাল করার চেষ্টা করছে। নির্বাচনকে বানচালের ফাঁদ পেতেছে। বিভিন্ন দাবির আড়ালে তারা চক্রান্ত জাল বিছিয়েছে। চক্রান্তকারীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

Reneta

মতবিনিময় সভায় নৌ মন্ত্রী শাজাহান খান বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপি মিলে বৃহত্তর ঐক্যের নামে যে রাজনৈতিক সমীকরণ শুরু করেছে তা জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আদর্শবিহীন কোন ঐক্য হতে পারে বল আমি মনে করি না।

তাদের ঐক্য কিসের ভিত্তিতে? প্রশ্ন রেখে শাজাহান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক আন্দোলন, দুর্নীতির দায়ে কারাগার থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। আসলে তাদের ঐক্যের ভিত্তি কি? এটা এখনো দেশের জনগণের কাছে পরিষ্কার নয়।

ঐক্যের নামে চক্রান্ত হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, আমি মনে করি এটা একটা চক্রান্ত। এই চক্রান্তকে নস্যাৎ করার জন্য ১৪ দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিতে হবে।

যেকোনো পরিস্থিতিতে ও ষড়যন্ত্র মোকাবেলায় ১৪ দল শ্রমিক সংগঠনগুলোকে পাশে পাবে জানিয়ে শাহজাহান বলেন, বিএনপি-জামাতের ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনারা বলবেন কি করতে হবে আমরা সেই নির্দেশনা মত কাজ করব।

মতবিনিময় সভায় আরও বক্তৃতা রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাসদলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিল নাড়ু বিজেপি প্রধানের নোবেল পুরস্কারের জন্য নরেন্দ্র মোদির নাম প্রস্তাব

পরবর্তী

জাবিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পরবর্তী

জাবিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কে বাঁচাবে ওদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT