চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না: নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৪
রাজনীতি
A A
আওয়ামী লীগের নেতারা সমাবেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহউদ্দিন নাছিম এমপি বলেছেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। সঠিক নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না।

২৬ জুলাই শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের অন্তর্গত পাঁচটি থানা ও নয়টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার জনমানুষের দল। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী, পেশা, ধর্মের মানুষ আওয়ামী লীগ করে। তৃণমূলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের শক্তি। দেশের যেকোনো দুর্দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকে। সাম্প্রতিক বিএনপি জামাত জঙ্গিবাদী শক্তির নৈরাজ্যের সময়ও তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে থেকে জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটা করেছে। নেতৃত্বের দ্বিধাগ্রস্ততা বা দ্বন্দ্বের কারণে কোথাও কোথাও তারা প্রয়োজনমতো দাড়াতে পারেনি তবে সামগ্রিকভাবে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে নৈরাজ্য রুখে দিয়েছে। আওয়ামী লীগের সবাইকে দল ও দেশের প্রয়োজনে আরও ঐক্যবদ্ধ হতে হবে।

Banglabid

সভায় ঢাকা ৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম সাম্প্রতিক বিএনপি জামাত জঙ্গিবাদী শক্তির নৈরাজ্যের সময় ঢাকা ৮ আসেনর অন্তর্গত থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, সবাই মাঠে ছিলো বলেই মতিঝিল, পল্টন, শাহবাগ এলাকায় এবার নৈরাজ্যবাদী শক্তি নৈরাজ্য করতে পারেনি। এজন্য ঢাকা ৮ আসেনর অন্তর্গত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ।

তিনি বলেন, বিএনপি জামাত জঙ্গিবাদী শক্তি এখনো ঘাপটি মেরে আছে। সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। তাদের নৈরাজ্য করার কোন সুযোগ দেওয়া যাবে না। তারেক রহমান লন্ডনে বসে নতুন নতুন চক্রান্ত করছে। জনগণ কষ্ট পেলে তারেক রহমান আশার আলো দেখে। দেশ অস্থিতিশীল হলে তারেক রহমান অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। দেশ ও জনগণ ভালো থাকলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো থাকেন। তাই আওয়ামী লীগের সবাইকে জনগণকে সাথে নিয়ে সকল নৈরাজ্য রুখে দিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, উপদেষ্টামন্ডলীর সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, নয়টি ওয়ার্ডের কাউন্সিলর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা

পরবর্তী

বিএনপি-জামাতের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহতের আহ্বান

পরবর্তী
দেশজুড়ে কোটা আন্দোলনে সংঘর্ষে নিহত ২০, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামাতের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহতের আহ্বান

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮২ রানে থেমে যাওয়ার পরও উইন্ডিজের দারুণ লড়াই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT