চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের সমাবেশ: ঢাকার প্রবেশপথে তল্লাশি, নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি।

পাশাপাশি সমাবেশস্থলসহ পুরো রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশকে ঘিরে রাজধানীর প্রতিটি প্রবেশপথ বিশেষ করে গাবতলী, সায়েদাবাদ, উত্তরা এলাকায় পুলিশ তল্লাশি চৌকি স্থাপন করেছে। রাজধানীমুখী সকল যানবাহনের যাত্রীদের তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

Banglabid

গাবতলীতে প্রতিটি গাড়ি থামিয়ে প্রত্যেক যাত্রী ও ব্যাগ তল্লাশি করছে পুলিশ। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুহুল আমিন সাগর বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ যানবাহনগুলো থামিয়ে তল্লাশি চালাচ্ছে।

শুধু গাবতলী নয় সমাবেশকে কেন্দ্র করে সায়েদাবাদ ও যাত্রাবাড়ি এলাকায় তল্লাশি চালানো হয়েছে।

Reneta

ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন বলেন, এ সমাবেশকে ঘিরে যেন কোন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা না হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা রয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করছি। নিরাপত্তাজনিত কারণেই ঢাকায় প্রবেশ পথগুলোতে তল্লাশি করা হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ ও রমনা এলাকাসহ পুরো রাজধানীতে পুলিশের বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।

উদ্যান এলাকায় থানা পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। শাহবাগ ও টিএসসি মোড়ে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাজোয়া যান, জলকামান, প্রিজনভ্যান।

সরেজমিনে শাহবাগ, মৎস্যভবন, হাইকোর্টের সামনের এলাকা, দোয়েল চত্ত্বর, টিএসসি থেকে সোহরাওয়র্দী উদ্যানের প্রতিটি প্রবেশ পথে সতর্ক অবস্থায় দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের।

সমাবেশের কারণে রাজধানীর শাহবাগ মোড়, মৎস্যভবন, দোয়েল চত্বর এলাকায় ব্যারিকেড দিয়ে সবধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার চ্যানেল আই অনলাইনকে বলেন, জনসভায় জনসমাগমের কথা মাথায় রেখে পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এর বাইরে পুরো ঢাকা শহরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি।

‘‘যে কোন ধরনের অপতৎপরতা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’

এর আগে সোমবার রাতে ডিএমপি’র মিডিয়ার এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, ডিএমপি থেকে নিরাপত্তা, মাইকের নির্দিষ্ট ব্যবহার, নির্ধারিত সময়ের মধ্যে জনসভা শেষ করাসহ বেশ ক’টি শর্তে ঐক্যফ্রন্টকে জনসভা করার অনুমতি দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানি শিক্ষার্থীদের আত্মহত্যা: ত্রিশ বছরের রেকর্ড ছাড়াল

পরবর্তী

ওয়ান ইলেভেনের সেই ৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

পরবর্তী
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

ওয়ান ইলেভেনের সেই ৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

স্ত্রীসহ ঐক্যফ্রন্টের জনসভায় কাদের সিদ্দিকী

সর্বশেষ

ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT