রাজনীতি

ঐক্যফ্রন্টের দাবি অবাস্তব: দীপু মনি

ফলাফল মেনে নেয়ার আহবান

ঐক্যফ্রন্টের দাবি অবাস্তব: দীপু মনি

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচনের যে দাবি করেছে তা অমূলক ও অবাস্তব বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি।

সোমবার দুপুরে চাঁদপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় শেষে দীপু মনি সাংবাদিকদের বলেন: আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। বরং প্রতিহিংসার স্বীকার হয়।

নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য ঐক্যফ্রন্টের  প্রতি আহবান জানিয়ে তিনি বলেন: সবাই মিলে দেশ গড়ার কাজ করতে হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারী, প্রেসক্লাব ইকবাল হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন ডাঃ দীপু মনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…