চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ মাসেই কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার মহাপরিকল্পনা

আফরোজা হাসি আফরোজা হাসি
৩:৫৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা টিকা দেওয়ার জন্য নারীর পাশে স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে এ মাসেই কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমও শুরু হলো সোমবার। শতভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে বিভিন্ন দেশ থেকে আরও কয়েক লাখ ভ্যাকসিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাসের মৃত্যু ও সংক্রমণ কমাতে দেশে জোরেসোরেই চলছে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। জনসাধারণের মাঝে ভ্যাকসিন নিতে আগ্রহও বেড়েছে।

তিন মাসের বেশি সময় অপেক্ষার পর অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাচ্ছেন ১৫ লাখের বেশি মানুষ। ঢাকা মেডিক্যালসহ রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিনের জন্য সকাল থেকেই কেন্দ্রে আসেন ভ্যাকসিন প্রত্যাশীরা।

Banglabid

বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২১ লাখ ভ্যাকসিনের মজুত আছে। এই ভ্যাকসিনের মাধ্যমে চলতি মাসেই কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। ৭ই আগস্ট থেকে ইউনিয়ন পরিষদে শুধু এনআইডি দেখিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে। অনলাইন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন জাপানসহ বিভিন্ন দেশ থেকে আরো ভ্যাকসিন আনা হচ্ছে। বেশ কিছু ভ্যাকসিন পেয়েছি, আরও ভ্যাকসিন আসবে।

দেশে এপর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮শ ১১ জন ভ্যাকসিন নিয়েছেন। ৯১ লাখ ৮ হাজার ১শ ৪৪ জন প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬শ ৬৭ জন। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার ভ্যাকসিন প্রদান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নতুন এক তানজীব সারোয়ারকে আবিষ্কার করবেন দর্শক’

পরবর্তী

বাংলা একাডেমির মহাপরিচালককে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অভিনন্দন

পরবর্তী
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যদের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমির মহাপরিচালককে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অভিনন্দন

ঢাকার রাস্তায় যানবাহন ও পথচারীদের ভিড়, ব্যস্ত শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ টাকার জন্য যাত্রীর লাথিতে অটোচালকের মৃত্যু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT