চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেছে কালিকার নতুন গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘বিসর্জন’ ছবির দৃশ্যে জয়া আহসান

‘বিসর্জন’ ছবির দৃশ্যে জয়া আহসান

‘বন্ধু তোর লাইগা রে/ আমার তনু জড়জড়/ মনে লয় ছাড়িয়ারে যাইতাম/ থুইয়া বাড়ি ঘর’— প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গাওয়া নতুন গান। ‘বিসর্জন’ ছবিতে গানটি গেয়েছেন ভারতের বাংলা গানের এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী ও দোহা​র গানের দলের এই সদস্য। গত ৭ মার্চ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

কলকাতা থেকে ‘বিসর্জন’ ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, গতকাল বুধবার সন্ধ্যায় কলকাতার নন্দন চত্বরে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণসভা আয়োজন করা হয়। ওখানে ‘বিসর্জন’ ছবির এই গানটি ইউটি​উবে অবমুক্ত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, কলাকুশলী আর কালিকপ্রসাদের বন্ধু, স্বজন আর কাছের মানুষ।

এবার পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিসর্জন’। কিন্তু ছবিকে ছাপিয়ে কালিকার চলে যাওয়া বেশি বড় হয়ে উঠেছে এখন।

Banglabid

স্মরণ সভায় জানানো হয়, ‘বিসর্জন’ ছবির ‘এ কূল আর ও কূল হারাইলে দুকূল’ গানটি কালিকাপ্রসাদ ভট্টাচার্য কম্পোজ করেন। শবযাত্রার এই গানটি নচিকেতা চক্রবর্তী তাঁর আবেগ আর অভি়জ্ঞতা দিয়ে গেয়েছেন গানটি। ছবি মুক্তির আগেই ইউটিউবে আসবে গানটি।

‘বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়; শতভাগ মৌলিক গল্প। পদ্ম গ্রামের বিধবা মেয়ে। তার জীবনসংগ্রাম, প্রেম। এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যার কোনো সংজ্ঞা নেই। রয়েছে দুই বাংলার কথা। আমি তো বলব অনেক দিন পর একটা সত্যিকারের প্রেমের গল্প দেখবেন দর্শক।’ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন জয়া আহসান।

‘বিসর্জন’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায়।

Reneta

‘রাজকাহিনী’র পর কলকাতায় জয়ার নতুন ছবি ‘বিসর্জন’। এবারই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। বললেন, ‘পরিচালক কৌশিকদার সঙ্গে অবশ্যই প্রথম কাজ। কিন্তু বছর চারেক আগে অরিন্দম শীলের “আবর্ত” ছবিতে আমরা একসঙ্গে অভিনয় করেছি।’

‘বিসর্জন’ ছবির গান :

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালিকাপ্রসাদ ভট্টাচার্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এই মুহূর্তে দলে জায়গা পাওয়া সহজ নয়’

পরবর্তী

স্বাধীনতা দিবসে ‘রঙতুলিতে মুক্তিযুদ্ধ’

পরবর্তী
‘রঙতুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজনের ফাইল ছবি

স্বাধীনতা দিবসে 'রঙতুলিতে মুক্তিযুদ্ধ'

দারিদ্র দূরীকরণে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম: ড. ইউনূস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT