চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেই ম্যাচসেরা আফ্রিদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আফ্রিদি ক্রিকেট অনুশীলনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর থেকে: শুরুতে স্পিন জাদু, পরে ব্যাট হাতে ঝরালেন ছক্কার বৃষ্টি। আফ্রিদিময় ম্যাচে ঢাকা ডায়নামাইটস পেল অনায়াস জয়। হোম ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেট সিক্সার্সকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের শক্তির জানান দিল সাকিব আল হাসানের দল। ১০২ রানের লক্ষ্য টপকে গেল মাত্র ৭.৩ ওভারে দুই উইকেট হারিয়ে।

সিলেট পর্বে ছিলেন না শহিদ আফ্রিদি। স্বাগতিক দলের সঙ্গে ৯ উইকেটে হার দেখতে হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ‘প্রতিশোধের’ ম্যাচে এল দুর্দান্ত জয়।

বিপিএলের পঞ্চম আসরের সর্বনিম্ন সংগ্রহ নিয়ে আফ্রিদি-লুইসদের সামনে পাত্তাই পায়নি নাসির হোসেনের দল। তিন অঙ্ক পেরিয়ে জয় তুলে নিতে ঢাকার লেগেছে ৪৭ বল।

Banglabid

টিম ব্রেসনানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে আফ্রিদি খেলেন ১৭ বলে ৩৭ রানের ইনিংস। পাঁচ ছয় ও এক চারে সাজানো তার ইনিংস। আর এভিন লুইস ১৮ বলে ৪৪ রানে রয়ে যান অপরাজিত। পাঁচ ছয়ের সঙ্গে এই বাঁহাতির ইনিংসে ছিল দুটি চারের মার। এক ছক্কা ও দুই চারে ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব।

মিরপুরে টস জিতে আগে বোলিং করার ফায়দা ষোলোআনা নিয়েছে ঢাকা। আফ্রিদি ও সুনীল নারিনের স্পিনের সঙ্গে আবু হায়দার রনির পেসে ১০১ রানে থামে সিলেটের ইনিংস। ৫৩ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল সিলেট। ১৪তম ওভারের শেষ বলে ৫৬ রানেই থেমে যেত পারত দলটি। যদি রনির বলে তাইজুল ইসলামকে পরিষ্কার এলবিডব্লিউটা দিয়ে দিতেন আম্পায়ার। পরে বিপিএলের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডের লজ্জা থেকে বাঁচে সিলেট।

তাইজুল ইসলাম ও আবুল হাসান রাজু জুটি গড়ে তিন অঙ্কে নিয়ে যান দলের ইনিংস। তাইজুল ১৬ ও আবুল হাসান ৩০ রানে অপরাজিত থাকেন। দুজনের জুটিতে আসে অবিচ্ছিন্ন ৪৮ রান।

Reneta

আফ্রিদি চারটি, নারিন তিনটি ও রনি নেন দুটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন অলরাউন্ডার আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিবিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT