চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৬ মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৬ মে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি মাধ্যমিক) নাজমুল হক খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসির ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে, তাই তার অনুমতিক্রমে এ ফল প্রকাশ করা হচ্ছে। অন্যান্য বছর প্রধানমন্ত্রীর হাতে এ ফল তুলে দিতেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

গত ২৪ এপ্রিল অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) নাজমুল হক জানিয়েছিলেন, আগামী ৪ থেকে ৬ মে’র মধ্যে ফল প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করে দিলে ৪, ৫ অথবা ৬ মে ফল প্রকাশ করা হবে।

Banglabid

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ৪ থেকে ৬ মে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। এখন প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে এই ফল প্রকাশের দিন ঠিক করা হলো।

এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২১ লাখের বেশি।

গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। আগামী ৯ মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। ফলে এবার তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে।

Reneta

দুপুর দুইটার পর থেকে ইন্টারনেট, মোবাইলের এসএমএস মাধ্যমে ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশজুড়ে ফণী

পরবর্তী

জামিনে মুক্ত শিমুল বিশ্বাস

পরবর্তী

জামিনে মুক্ত শিমুল বিশ্বাস

শক্তি হারিয়ে ফণী এখন গভীর নিম্নচাপ, সংকেত নামিয়ে ৩

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT