চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া মডেল ফেস্টে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
বিনোদন
A A

এশিয়ার দেশগুলোর মডেলিং ও ফ্যাশন জগতের সবচেয়ে বড় আয়োজন এশিয়া মডেল ফেস্টের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এখন থেকে প্রতিবছর পূর্ণ পরিসরে অংশ নেবে বাংলাদেশ। এ বছরের ১৩তম এশিয়া মডেল ফেস্টে অংশ নিচ্ছে এশিয়ার ২৭ দেশ। এতে ২৭ দেশের সেলিব্রিটি মডেলদের নিয়ে গালা অনুষ্ঠান এশিয়া মডেল স্টারের মঞ্চে হাঁটবেন ইমি।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলের স্যামঝাং হোটেলে উৎসবের আয়োজক প্রতিষ্ঠান কোরিয়া মডেল অ্যাসোসিয়েশনের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি সই করে এই দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আগামী বছর থেকে এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে ‘ফেস অব বাংলাদেশ’ শিরোনামে নতুন মডেল খোঁজার প্রতিযোগিতা আয়োজন করবে। এর মাধ্যমে সেরা চারজন মডেল এশিয়া মডেল ফেস্টের ‘নিউ স্টার মডেল কনটেস্ট’ ও ‘ফেস অব এশিয়ায়’বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল শাবনাজ সাদিয়া ইমি, কোরীয় মডেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউ সিগ ইয়াং, ক্রসওয়াকের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফ এবং কোভানের গ্লোবাল চেয়ারম্যান মাইয়ান হান কো ও কোরবান বাংলাদেশের জেমস কিম।

Banglabid

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুজন মডেল। সেলিব্রিটি মডেলদের বিশেষ আয়োজন এশিয়া মডেল স্টার ও মডেল পুরস্কার অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাবনাজ সাদিয়া ইমি।

শনিবারে শুরু হয়েছে `ফেস অব এশিয়া’ অনুষ্ঠান। সেরা নবীন মডেল খোঁজার এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন স্মরণ রহমান। গত ২৫ মার্চ শুরু হওয়া ১২ দিনের এশিয়া মডেল ক্যাম্পে অংশ নিচ্ছেন স্মরণ রহমান। আজ(রবিবার) এশিয়ার ট্র্যাডিশনাল ফ্যাশনে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে র‌্যাম্পে হাঁটবেন ইমি ও স্মরণ। সেই সঙ্গে ২৭ দেশের সেলিব্রিটি মডেলদের নিয়ে গালা অনুষ্ঠান এশিয়া মডেল স্টারের মঞ্চে হাঁটবেন ইমি।

Reneta

বাংলাদেশে এশিয়া মডেল ফেস্ট সমন্বয় ও আয়োজন করবে বাংলাদেশি যোগাযোগ ও অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রসওয়াক কমিউনিকেশন ও কোরীয় প্রতিষ্ঠান কোরবান।

ক্রসওয়াকের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এশিয়া মডেল ফেস্ট বাংলাদেশের নতুন এবং প্রতিভাবান মডেলদের জন্য একটি অনন্য একটি প্লাটফর্ম। এই ফেস্টিভাল এ অংশগ্রহন করে মডেলিং এবং ফ্যাশন এ আমরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করতে পারবো। এই প্লাটফর্ম এর মাধ্যমে বিভিন্ন দেশের নবীন মডেলরা আন্তর্জাতিক মানের ডিজাইনারদের সাথে কাজ করার সুযোগ পাবে। যা আন্তর্জাতিক পরিসরে তাদের পথ চলাকে সুগম করবে।

আয়োজন সম্পর্কে কোরিয়া মডেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউ সিগ ইয়াং বলেন, ‘ফ্যাশন ও মডেলিংয়ের হিসাব এখন পাল্টে গেছে। মানুষের রুচি ও পছন্দের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এখন তথ্যপ্রযুক্তির সহায়তা নিতে হবে। বৈশ্বিক বাজার ধরতে হলে এখানেও বিগ ডেটা ও তথ্য বিশ্লেষনের গুরুত্ব বুঝতে হবে। আর আমরা এই কাজটিই করছি। এশিয়ান মডেল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বিশ্বের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমিমডেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পকে রুহানির হুঁশিয়ারি

পরবর্তী

উৎসবের এসএসসি উল্লাসের ফলাফল

পরবর্তী

উৎসবের এসএসসি উল্লাসের ফলাফল

সরকারি ষড়যন্ত্রে গাজীপুরে নির্বাচন স্থগিত করা হয়েছে: বিএনপি

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT