চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি ষড়যন্ত্রে গাজীপুরে নির্বাচন স্থগিত করা হয়েছে: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
রাজনীতি
A A

ক্ষমতাসীনরা তাদের নিশ্চিত পরাজয় ও ভরাডুবি ঠেকানোর জন্যই সরকারি সংস্থা বা বিভিন্ন সংস্থার রিপোর্টের ভিত্তিতে ১৫মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে বলে দাবি বিএনপির।

রোববার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হাইকোর্টে স্থগিত হওয়ার পর চ্যানেল আই অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা এমন দাবি করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকার নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন কমিশনকে দিয়ে এটি করিয়েছে। আমরা আগেই বলেছি, এ নির্বাচন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো যোগ্যতা নেই। খুলনা নির্বাচনেও সরকারি বাহিনী বেপরোয়া কাজ করছে। আমরা বহুবার বলেছি। কোনো কাজ হচ্ছে না। আসলে এ সরকার কোনো নির্বাচন চায় না। তারা ক্ষমতা চায়।

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনকে যারা ভয় পায়, একতরফা জাতীয় নির্বাচন করে যারা ক্ষমতা দখল করে, তাদের তো ক্ষমতা দখলের মানসিকতাই থাকবে। সেখানে জনগণের রায় আছে কিনা সেই পরীক্ষা দেয়ার সৎ সাহস তাদের নেই। তারা তাদের নিশ্চিত ভরাডুবি ঠেকানোর জন্যই সরকারি সংস্থা বা বিভিন্ন সংস্থার রিপোর্টের আলোকে এই কাজ করেছে।

তিনি আরও বলেন, আমরা এটা নিয়ে আইনি লড়াই করবো। আমরা এ স্থগিতাদেশ প্রত্যাহারে আদালতে যাচ্ছি শিগগিরই এবং এই নির্বাচনী কর্মকাণ্ড যাতে আবার দ্রুত শুরু হয়, সে ব্যাপারে আমরা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছি এবং সেই সাথে আমরা ধিক্কার জানাচ্ছি সরকারকে আদালতকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত নেবার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু

মে ৬, ২০২৬

শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে চ্যানেল আই

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সতর্ক বাংলাদেশ’

মে ৬, ২০২৬

ঢাকার রাস্তায় অটোরিকশা চালাতে গিয়ে বিপাকে ইয়াশ!

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT